• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১১
শিরোনামঃ
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে গুরুতর দগ্ধ হনুফা বেগম ৯ দিন পর মৃত্যু ধামইরহাটে আন্তর্জাতিক যুব দিবস পালিত। নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ নোয়াখালীতে গ্যাস সরবরাহ বন্ধ, বিপাকে গ্রাহকরা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ! কমিটি অনুমোদনের পর কক্সবাজারের দুই এমপিকে টেকনাফ উপজেলা মহিলা দলের ফুলেল শুভেচ্ছা আমার বাবা যে পথ রেখে গেছেন সেই পথের পায়ের ছাপ ধরে হাঁটতে চাই,লালপুরে পুতুল দুমকিতে চরম উত্তেজনা: ইউএনও’র অপসারণ দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম! রেজুখাল বিজিবি চেকপোস্টে পৃথক অভিযান ৭ হাজার ১০০ পিস ইয়াবাসহ ৪ পাচারকারী আটক

-পেইড মিটার স্থাপন বন্ধ করা না হলে রংপুরে হরতাল-অবরোধ কর্মসূচী পালনের হুশিয়ারী

Reporter Name / ৭৩ Time View
শনিবার, ৯ মে, ২০২৬

< রংপুর অফিসঃ জনমতকে উপেক্ষা করে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ করা না হলে রংপুরে হরতাল-অবরোধ কর্মসূচী পালনের হুশিয়ারী দিয়েছে মহানগর নাগরিক কমিটি। শনিবার (৯ মে) সকালে রংপুর প্রেসক্লাব প্রাঙ্গনে গণঅবস্থান কর্মসূচীতে এ হুশিয়ারী দেয়া হয়। সংগঠনের আহ্বায়ক অধ্যাপক মোজাহার আলীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সচিব অ্যাড. পলাশ কান্তি নাগসহ অন্যরা। কর্মসূচীতে নেসকো কর্তৃপক্ষকে লাল কার্ড প্রদর্শনসহ গানে গানে প্রি-পেইড মিটার স্থাপনে গ্রাহক ভোগান্তি ও হয়রানি তুলে ধরা হয়।

অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের প্রবল আপত্তি স্বত্ত্বেও বিদ্যুৎ বিভাগ সারাদেশে বাসা বাড়ি, অফিস-আদালত ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে জবরদস্তিমূলকভাবে প্রি-পেইড মিটার স্থাপন করে চলেছে। বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎখাতে চুরি, অপচয় রোধ, ওভারলোড ও বকেয়া বিল ঠেকাতে এ পদক্ষেপ গ্রহণ করার কথা বললেও প্রকৃত পক্ষে বিদ্যুৎ বিভাগের ব্যর্থতার দায়ভার গ্রাহকের কাঁধে চাপিয়ে দিতে প্রি-পেইড মিটার স্থাপন করা হচ্ছে। বিদ্যুৎ আইনের ৫৬ ধারা মোতাবেক গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হলে কোম্পানীকে ১৫ দিন পূর্বে নোটিশ দিতে হবে। কিন্তু প্রি-পেইড মিটার পদ্ধতিতে কার্ডে রিচার্জকৃত টাকা শেষ হওয়ার সাথে সাথে তা বিছিন্ন হয়ে যায়, যা আইনের পরীপন্থী। বর্তমানে উচ্চ আদালতে গ্রাহক শোষণ ও হয়রানিমূলক প্রি- পেইড মিটার স্থাপন বন্ধে একটি রিট পিটিশন বিচারাধীন রয়েছে। কিন্তু সেই রিট নিস্পত্তির আগেই হয়রানি মূলকভাবে প্রি-পেইড মিটার স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ।
বক্তারা আরও বলেন, সারাদেশে সকল মানুষকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবার আওতায় নিয়ে আসা রাষ্ট্রের দায়িত্ব। তাই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বিতর্কিত প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম স্থগিত করে বিষয়টি পূর্নবিবেচনা এবং গ্রাহকদের মতামত গ্রহণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হোক। অবিলম্বে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ করা না হলে হরতাল-অবরোধসহ কঠোর থেকে কঠোরতর কর্মসূচী পালন করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com