• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯
শিরোনামঃ
নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাপাহারে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

পিরোজপুর-১ আসনে ধানের শীষে মনোনয়ন  পেলেন মোস্তফা জামাল হায়দার

Reporter Name / ২০৪ Time View
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

শফিক টুটুল, উপজেলা প্রতিনিধি, নাজিরপুরঃ ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) আসনে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার।
‎‎বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এর মাধ্যমে তার প্রার্থিতা ঘোষণা করেন।
‎‎দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জোটগত সিদ্ধান্তের মাধ্যমে এই বর্ষীয়ান রাজনীতিবিদের হাতেই ধানের শীষের প্রতীক তুলে দেওয়া হয়েছে। মোস্তফা জামাল হায়দারের মতো একজন হেভিওয়েট ও অভিজ্ঞ নেতার আগমনে পিরোজপুর-১ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যুক্ত হয়েছে।
‎‎রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতা, জাতীয় রাজনীতিতে দৃঢ় অবস্থান এবং পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি এ আসনের ভোটের লড়াইয়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
‎‎জোটের একক প্রার্থী হিসেবে তার মনোনয়ন ঘোষণার ফলে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনগুলোর মধ্যে দীর্ঘদিনের বিভেদ দূর হয়ে এখন একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছে। দলীয় কোন্দল ভুলে সব স্তরের নেতা-কর্মীরা একযোগে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।
‎‎ধানের শীষের প্রার্থী হিসেবে মোস্তফা জামাল হায়দারের নাম ঘোষণার পর থেকেই পিরোজপুর জুড়ে বিএনপি ও ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ করা যাচ্ছে। পাশাপাশি সাধারণ ভোটারদের মাঝেও তার গ্রহণযোগ্যতা ও ‘ক্লিন ইমেজ’ ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
‎‎স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, জোটের একজন বর্ষীয়ান ও গ্রহণযোগ্য নেতা হিসেবে মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে পিরোজপুর-১ আসনে ধানের শীষের অবস্থান আরও সুসংহত হবে এবং নির্বাচনী লড়াইয়ে নতুন গতি সঞ্চার হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com