• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩০
শিরোনামঃ
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজশাহীতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল! বিজিবির তৎপরতায় ৫ ঘণ্টার অভিযানে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার সংগ্রামকে জয় করে স্বপ্ন পূরণ: জান্নাতুল ফেরদৌসের অনুপ্রেরণার গল্প নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে নেওয়াশী ইসলামিয়া মাদ্রাসায় নবনিযুক্ত সভাপতি ডা. ইউনুস আলীকে সংবর্ধনা ও আলিম পরীক্ষার্থীদের বিদায় মাহফিল তিন বছরের পানির কষ্ট লাঘব, প্রধানমন্ত্রীর উপহারে হাসি ফিরল রকিব-শারমিনের পরিবারে আদমদীঘির বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত তথ্য চাওয়ায় সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার সাপাহার আদাতলা সীমান্তে ৯ জনকে পুশ-ইন চেষ্টা বিজিবির বাধা সাতক্ষীরায় রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পিরোজপুরে “স্মার্ট ফুয়েল এ্যাপ” চালু

Reporter Name / ৮৯ Time View
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

‎শফিক টুটুল,পিরোজপুরঃ
‎জ্বালানি তেলের উপর অতিরিক্ত চাপ ও অস্বাভাবিক মজুদ কমাতে পিরোজপুরে চালু করা হয়েছে ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ। একবার ৫০০ টাকার পেট্রোল বা অকটেন নিলে পরবর্তী ৯৬ ঘণ্টার মধ্যে জেলার নির্ধারিত ৫টি ফিলিং স্টেশন কিংবা অ্যাপ সংযুক্ত অন্য কোনো স্টেশন থেকে পুনরায় জ্বালানি নিতে পারবেন না।

‎বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে পিরোজপুর নুতন বাসস্ট্যান্ড সংলগ্ন বলেশ্বর ফিলিং স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই অ্যাপের উদ্বোধন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ।

‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ এবং পিরোজপুর বিআরটিএ’র সহকারী পরিচালক ও ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার মোবারক হোসেন। উদ্বোধনকালে অ্যাপটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন স্মার্ট ফুয়েল অ্যাপের উদ্ভাবক ওবায়দুল হক রাসেল।

‎তিনি জানান, ফিলিং স্টেশনে আসা মোটরসাইকেল বা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে অ্যাপে সংরক্ষণ করা হবে। কোনো বাইকার একবার ৫০০ টাকার পেট্রোল বা অকটেন নিলে পরবর্তী ৪ দিন বা ৯৬ ঘণ্টার মধ্যে পিরোজপুর জেলার নির্ধারিত ৫টি ফিলিং স্টেশন কিংবা অ্যাপ সংযুক্ত অন্য কোনো স্টেশন থেকে পুনরায় জ্বালানি নিতে পারবেন না।

‎তিনি আরও বলেন, “এই ব্যবস্থার মাধ্যমে একই যানবাহনের বারবার তেল নেওয়া বন্ধ করা সম্ভব হবে, ফলে কৃত্রিম সংকট ও অতিরিক্ত ভিড় কমে আসবে। আমরা পর্যায়ক্রমে জেলার সব ফিলিং স্টেশনে এই অ্যাপ চালু করবো। আশা করছি, আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে স্টেশনগুলোতে ভিড় উল্লেখযোগ্যভাবে কমে যাবে।”

‎উদ্ভাবক রাসেল জানান, ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপটি বর্তমানে ঝিনাইদহ জেলায় পাইলট প্রকল্প হিসেবে চালু রয়েছে। পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের আমন্ত্রণে পিরোজপুর জেলায় এটি চালু করা হয়েছে, যাতে স্থানীয় জনগণের ভোগান্তি কমানো যায়।

‎সংশ্লিষ্টরা আশা করছেন, এই প্রযুক্তিনির্ভর উদ্যোগ জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com