• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:১৭
শিরোনামঃ
আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার-২ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা : ধরণী কাঁদিয়ে পরলোকে পাড়ি জমালেন সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর বিশ্বাস হ্নীলায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে সভা অনুষ্ঠিত ফুলবাড়ীর কাশিপুরে ক্যাসিনো সম্রাট দের বিরুদ্ধ্যে স্থানিয়দের অভিযোগ সাজাপ্রাপ্ত ০২(দুই) জন পলাতক আসামী গ্রেফতার সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বাড়ি পদ্মা নদীতে আবারো এলোপাতাড়ি গুলিবর্ষণ, লালপুরের ৪ জেলে আহত রাজশাহীর গোদাগাড়ীতে মাদক বিরোধী এসিল্যান্ডের অভিযানে ২ মাদকসেবীকে কারাগারে ঢাকা মহানগর ছাত্রলীগের নেতা এখন নেত্রকোনার কৃষি কর্মকর্তা

নোয়াখালীর জয়াগে মাটি খননের সময় উদ্ধার হলো মর্টার শেল, আতঙ্কে এলাকাবাসী

Reporter Name / ৭৬ Time View
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ ||

গত শনিবার নোয়াখালীর একটি উপজেলায় জয়াগ ইউনিয়নের দৈয়ারা গ্রামের মানিক মিস্ত্রির বাড়ির পাশে মাটি খোঁড়ার সময় একটি শক্তিশালী মর্টার শেল উদ্ধার হয়েছে। শ্রমিকরা মাটি খননকালে দুপুর আড়াইটার দিকে হঠাৎ লোহার মতো একটি শক্ত বস্তুর সন্ধান পান। কৌতূহলবশত সেটি পরিষ্কার করলে একটি মর্টার শেল দৃশ্যমান হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত না করে শ্রমিকরা শেলটি বাড়িতে নিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনার দু’দিন পর সোমবার দুপুরে জয়াগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজহার আলীর বাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মর্টার শেলটি দীর্ঘদিনের পুরোনো এবং এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। এছাড়া ভবিষ্যতে এ ধরনের কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া গেলে তা না ছুঁয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com