• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫২
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

নোয়াখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি- গ্রেপ্তার ১

Reporter Name / ৮৬ Time View
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার : মোঃ আবু সালেহ রিয়াজ ||

প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং সেই ঘটনার নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে মো. রাকিব (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।
২২ এপ্রিল বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ সিপিসি-৩ কোম্পানির কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। সোমবার রাতে রামগঞ্জ পূর্ব বাজারের পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কৃত রাকিব নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজেন্দ্রপুর বড় কান্দাজ বাড়ির জামাল উদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, রাকিব ঢাকার কামরাঙ্গীরচরে একটি কারখানায় কর্মরত অবস্থায় এক গৃহবধূর সঙ্গে পরিচিত হয়। কাজের সুবাদে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে সে ওই গৃহবধূর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তীতে সে গোপনে ওই নারীর নগ্ন ভিডিও ধারণ করে এবং তা ব্যবহার করে ব্ল্যাকমেইল শুরু করে। এক পর্যায়ে ভুক্তভোগীর প্রবাসী স্বামীর কাছে ভিডিও পাঠিয়ে বিষয়টি জানিয়ে দেয়। এরপর বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে মোট ৩ লাখ ৪৭ হাজার টাকা আদায় করে এবং আরও ২ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

র‍্যাব-১১ সিপিপি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নোয়াখালীর সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ঢাকার কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করলে র‍্যাব অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com