• শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১৯
শিরোনামঃ
আমরা জুলাই যোদ্ধা’ নীলফামারী জেলা শাখার প্রধান উপদেষ্টা হলেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন বাঘায় নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ’কে সংবর্ধনা। দপদপিয়ায় নারীর নেতৃত্ব: সংরক্ষিত আসনে মোসাঃ নীলা আক্তারের প্রার্থীতা ঘোষণা বাকেরগঞ্জে মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে তৃষ্ণার্তদের মাঝে শরবত বিতরণ নির্মাণের কয়েক বছরে মধ্যেই  ধসে পড়ল কালিগঙ্গা সেতুর সংযোগ সড়ক!  চরম ঝুঁকিতে লাখ লাখ মানু টেকনাফে বিজিবি’র যৌথ অভিযান: মায়ানমার হতে পাচারকৃত ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার নন্দীগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার শুভ উদ্বোধনের মধ্য দিয়ে পর্দা উঠল টিসিএ কাপ সিজন-২ (২০২৬) ২৮ জুন চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

নীলফামারীতে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name / ৬৭ Time View
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

নীলফামারী প্রতিনিধিঃ

আসন্ন বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে নীলফামারীতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
সভায় বাংলা নববর্ষ উদযাপনকে সুশৃঙ্খল, নিরাপদ ও সর্বজনীন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে পহেলা বৈশাখের শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবকে আনন্দঘন ও নির্বিঘ্ন করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা প্রদান করেন এবং সাধারণ জনগণকে উৎসবে অংশগ্রহণের পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
এছাড়া, সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে মতামত প্রদান করা হয়।
সবশেষে, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com