June 12, 2026, 1:15 am

শিরোনাম :
আদমদীঘিতে রোগীদের খাবার পানির একমাত্র টিউবওয়েল অকেজো, জানেন না দায়িত্বরত আরএমও মামলার আসামি বুলেট ফারুক ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার টেকনাফে সাবেক কৃষক দল নেতার ওপর হামলা ও অপহরণের চেষ্টার অভিযোগ, গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে প্রেরণ নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সচেতন তামূলক কর্মসূচি পালন বেলকুচি বিতর্ক সংসদের প্রথম বর্ষপূর্তিতে কার্য নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত নোয়াখালীর বিভিন্ন সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ যুবদল নেতা নূরুল আমিন খানের বিশ্ব পরিবেশ দিবস ২০২৬” উদযাপন উপলক্ষে ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ নাগেশ্বরীতে প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নন্দীগ্রামে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় পুকুর নিয়ে বিরোধ: মিথ্যা মামলার দিয়ে হয়রানির অভিযোগ

নীলফামারীতে নতুন পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁনের আনুষ্ঠানিক যোগদান ফুলেল শুভেচ্ছা, গার্ড অব অনার ও দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে শুরু হলো নতুন অধ্যায়

মোঃ রাব্বি রহমান নীলফামারী:                              নীলফামারী জেলা পুলিশের নতুন অভিভাবক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন নবাগত পুলিশ সুপার জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন। বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) সকালে তিনি নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, নবাগত পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে বিদায়ী পুলিশ সুপার জনাব শেখ জাহিদুল ইসলাম, পিপিএম মহোদয় তাকে স্বাগত জানান। পরে জেলা পুলিশের একটি চৌকস দল আনুষ্ঠানিকভাবে তাকে গার্ড অব অনার প্রদান করে। এসময় পুরো পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আনুষ্ঠানিকতা শেষে বিদায়ী পুলিশ সুপার জনাব শেখ জাহিদুল ইসলাম, পিপিএম মহোদয়ের নিকট থেকে নীলফামারী জেলার দায়িত্বভার গ্রহণ করেন নবাগত পুলিশ সুপার জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন। দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে নীলফামারী জেলা পুলিশের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য, সিভিল স্টাফ এবং প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবাগত পুলিশ সুপারকে ঘিরে জেলা পুলিশের সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সংশ্লিষ্টরা জানান, পেশাদারিত্ব, শৃঙ্খলা, জনবান্ধব পুলিশিং ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে নবাগত পুলিশ সুপার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে। জেলার সার্বিক নিরাপত্তা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং জনগণের সেবার মানোন্নয়নে তার নেতৃত্ব ইতিবাচক পরিবর্তন আনবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।
যোগদান শেষে নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান কার্যক্রম ও প্রশাসনিক বিষয়াদি সম্পর্কে কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক মতবিনিময় করেন। তিনি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পুলিশ মিডিয়া সেল, নীলফামারীর প্রকাশিত তথ্য অনুযায়ী, নবাগত পুলিশ সুপারের যোগদানকে কেন্দ্র করে জেলা পুলিশে নতুন কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জেলার সাধারণ মানুষও নতুন পুলিশ সুপারের কার্যকর নেতৃত্ব ও জনমুখী কর্মকাণ্ড প্রত্যাশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *