• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪৯
শিরোনামঃ
বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নীলফামারীতে গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৩৯ Time View
শনিবার, ২ মে, ২০২৬

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি:                       গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই জাতীয় সনদ কার্যকরের দাবিতে নীলফামারীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং জুলাই জাতীয় সনদ কার্যকর করে জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, জনগণের দাবি উপেক্ষা করে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা টেকসই হতে পারে না।
এ সময় ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সভা থেকে বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com