• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নিজে নয়, নন্দীগ্রামে শ্রমিকদের দিয়েই রাস্তা উদ্বোধন করালেন এমপি মোশারফ

মো আব্দুর রউফ উজ্জল। নন্দীগ্রাম বগুড়া / ১২৭ Time View
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: রাস্তা উদ্বোধন মানেই সাধারণত জনপ্রতিনিধি কিংবা বিশিষ্ট কোনো ব্যক্তির হাতে ফিতা কাটা—এমন প্রচলিত ধারণাকেই যেন বদলে দিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন। নিজে ফিতা না কেটে রাস্তার পাশে কাজ করা সাধারণ শ্রমিকদের দিয়েই রাস্তা উদ্বোধন করিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) নন্দীগ্রাম উপজেলার হাটলাল এলাকায় রাস্তা উদ্বোধন করতে গিয়ে এমন ব্যতিক্রমী আয়োজন করেন এমপি মোশারফ হোসেন।
রাস্তা উদ্বোধন কালে দেখা যায়, রাস্তা উদ্বোধনের সময় পাশেই একটি ট্রাক থেকে ধান নামানোর কাজে ব্যস্ত ছিলেন কয়েকজন শ্রমিক। বিষয়টি এমপি মোশারফ হোসেনের নজরে এলে তিনি শ্রমিকদের কাছে ডেকে নেন। পরে আনুষ্ঠানিকভাবে নিজে ফিতা না কেটে ওই শ্রমিক ভাইদের হাতেই রাস্তার উদ্বোধন করান।
এ সময় উপস্থিত অনেকেই বিষয়টিকে স্বাগত জানান। মুহূর্তেই সাধারণ শ্রমিকদের মধ্যে তৈরি হয় আনন্দ ও উৎসাহের পরিবেশ। জনপ্রতিনিধি হিসেবে নিজের পরিবর্তে খেটে খাওয়া মানুষের হাতে উন্নয়নকাজের উদ্বোধন করিয়ে তাদের প্রতি সম্মান ও মর্যাদার বার্তাই দিয়েছেন বলে মনে করেন স্থানীয়রা।
স্থানীয়রা বলেন , সাধারণত রাস্তা, সেতু কিংবা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের ফিতা কাটতে দেখা যায়। কিন্তু নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তা উদ্বোধনের ঘটনাটি ছিল একেবারেই ব্যতিক্রম। এতে শ্রমজীবী মানুষের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অবদানের বিষয়টিও সামনে এসেছে।
রাস্তা উদ্বোধনকালে এমপি মোশারফ হোসেন শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। উদ্বোধন ও দোয়া মোনাজাত শেষে নিজ হাতে শ্রমিকদের মিষ্টি খাইয়ে দেন এমপি মোশারফ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর,পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, নন্দীগ্রাম থানার ওসি’র প্রতিনিধি এসআই সাম মোহাম্মাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চু, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com