• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নাটোরে সাজিদ জুট মিলে চাঞ্চল্যকর ডাকাতির রহস্য উদঘাটন, ৬ ডাকাত গ্রেফতার।

Reporter Name / ১৬৯ Time View
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ
নাটোরের লালপুরে অবস্থিত ‘সাজিদ জুট মিলস্’-এ সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। নাটোর ডিবি ও লালপুর থানা পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত মালামাল, নগদ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি ও সরঞ্জাম।

পুলিশ জানায়, গত ৩০ মে ২০২৬ তারিখ রাত সাড়ে ১২টার দিকে লালপুরের শ্রীরামগাড়ী এলাকার সাজিদ জুট মিলে ১২/১৪ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। ডাকাতরা মিলের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারসহ ৪ জন স্টাফকে মারধর করে হাত-পা ও চোখ বেঁধে আটকে রাখে। এরপর ভোর ৪টা ৪০ মিনিট পর্যন্ত প্রায় ৮৩ লক্ষ ৬০ হাজার টাকার মালামাল লুট করে একটি ট্রাকে করে পালিয়ে যায়। এই ঘটনায় মিলের মালিক সাজিদ মল্লিক বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন, পাবনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা মোঃ মাহতাব মৃধা (৩২), মোঃ লিটন প্রামানিক (৪৬), মোঃ সেলিম হোসেন (৩২), মোঃ সাদ্দাম হোসেন (৩৫), মোঃ আব্দুল খালেক (৩৪) এবং মোঃ সাগর শেখ (২২)।

নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মাদ শরীফুল হক-এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখায়ের আলমের তত্ত্বাবধানে ডিবি ও থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। গত ২২ জুন ২০২৬ তারিখ রাতে পাবনা জেলার আটঘরিয়া ও সদর থানা এলাকায় অভিযান চালিয়ে পাবনার বড় বাজার এলাকা থেকে এই ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত মালামাল ৩০০ কেজি লুণ্ঠিত তামার তার, লুণ্ঠিত মালামাল বিক্রির নগদ ৫০,০০০/- টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ০১টি, রেজিস্ট্রেশনবিহীন মিনি পিকআপ এবং ০১টি ব্যাটারিচালিত চার্জার ভ্যান ও অপরাধে ব্যবহৃত ০৫টি মোবাইল ফোন।

পুলিশের এই সফল অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com