• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নাজিরপুরে শিক্ষক-কর্মচারীদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শফিক টুটুল পিরোজপুর / ২২৪ Time View
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

শফিক টুটুল পিরোজপুরঃ
‎নাজিরপুরে ‎শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে বাবুর হাট মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বেলুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
‎বুধবার বিকেলে উপজেলার পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ঘিরে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
‎টুর্নামেন্টে নাজিরপুর সদর ও পার্শ্ববর্তী ইউনিয়নের চারটি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
‎ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. রাসেল সিকদারসহ অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর সভাপতিরা। স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‎মো. রাসেল সিকদার বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও খেলাধুলার আয়োজন বাড়ানো প্রয়োজন।
‎পরে শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষানুরাগীদের অংশগ্রহণে প্রীতিভোজের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com