• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭
শিরোনামঃ
বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী সাপাহারে নবাগত ওসি শাহীন রেজার সাথে সাংবাদিকদের মতবিনিময় বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি নন্দীগ্রামবাসী’র হৃদয় জয় করে গেলেন এসিল্যান্ড রোহান সরকার, পদোন্নতি পেয়ে হলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল নওগাঁয় হানিট্র্যাফে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ ৪জন গ্রেফতার সাপাহারে মাদ্রাসার নির্মাণাধীন স্থাপনা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু রঙ্গীখালীতে সরকারি প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নির্ধারিত সড়ক কাঁচা রেখেই অন্য সড়কে কাজের অভিযোগ

নাগেশ্বরীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিশাল গণমিছিল

মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরী কুড়িগ্রাম / ২১০ Time View
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মোঃ মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরীঃ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​আজ ২৩ জুন ২০২৬ (মঙ্গলবার) নাগেশ্বরী উপজেলা ও পৌর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যৌথ উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়।
​দলীয় সূত্রে জানা গেছে, এদিন নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণমিছিলে অংশ নেন। মিছিলটি নাগেশ্বরী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দেশব্যাপী যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন।
​মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা সর্বদা মাঠে থাকবে। জনগণের জানমালের ক্ষতি করার জন্য কোনো অপশক্তি যেন নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে ব্যাপারে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
​সমাবেশে নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা একটি শান্তিময়, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com