• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯
শিরোনামঃ
নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাপাহারে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

নাগেশ্বরীতে উপজেলা জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২২৮ Time View
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

 

মো: মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী, উত্তর ধরলা, প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল, নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা বিএনপি কার্যালয়ে এই ধর্মীয় ও সামাজিক মিলনমেলা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি এবং মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং বেগম খালেদা বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
নাগেশ্বরী উপজেলা জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি মুনতাসিম বিল্লাহ তানিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি মো: নাজমুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন:
মো: ওসমান গনী, সাধারণ সম্পাদক, নাগেশ্বরী উপজেলা জাতীয়তাবাদী সাইবার দল।
মো: মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী, সাংগঠনিক সম্পাদক, নাগেশ্বরী উপজেলা জাতীয়তাবাদী সাইবার দল।
এছাড়াও উপজেলা জাতীয়তাবাদী সাইবার দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ সদস্যরা উক্ত মাহফিলে অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ডিজিটাল প্ল্যাটফর্মে দেশপ্রেমিক শক্তির বলিষ্ঠ অবস্থান নিশ্চিত করা অপরিহার্য। সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার লক্ষে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সাথে জনকল্যাণমূলক সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় জানানো হয়।
আলোচনা ও দোয়া শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং নেতাকর্মীরা একত্রে ইফতার গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com