• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫
শিরোনামঃ
বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী সাপাহারে নবাগত ওসি শাহীন রেজার সাথে সাংবাদিকদের মতবিনিময় বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি নন্দীগ্রামবাসী’র হৃদয় জয় করে গেলেন এসিল্যান্ড রোহান সরকার, পদোন্নতি পেয়ে হলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল নওগাঁয় হানিট্র্যাফে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ ৪জন গ্রেফতার সাপাহারে মাদ্রাসার নির্মাণাধীন স্থাপনা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু রঙ্গীখালীতে সরকারি প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নির্ধারিত সড়ক কাঁচা রেখেই অন্য সড়কে কাজের অভিযোগ

নন্দীগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ র‍্যালী জনসমুদ্রে পরিণত

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া / ৪০ Time View
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে র‍্যালিতে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পৌর শহরের রাজপথ হয়ে ওঠে মুখরিত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের শহীদ বীর মুগ্ধ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা সভা শেষে একই স্থান থেকে আনন্দ র‍্যালি বের করা হয়।
র‍্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বৃষ্টি শুরু হলেও নেতাকর্মীদের উপস্থিতিতে র‍্যালির উৎসাহে কোনো ভাটা পড়েনি। বৃষ্টিভেজা গায়ে স্লোগান দিতে দিতে র‍্যালিটি নন্দীগ্রাম পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
র‍্যালিতে অংশ নেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
এ সময় র‍্যালিতে আরও অংশ নেন, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন,
এছাড়া উপজেলা কৃষক দলের সভাপতি ইস্কেন্দার মির্জা মিঠু, পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার শান্ত, নন্দীগ্রাম সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক এল আর, ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহ আল হেলাল, থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. আবু হাসেম, বুড়ইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান মশি উপস্থিত ছিলেন।
র‍্যালিতে উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আঃ রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক মো. গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা, কুরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আ. হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তারেক ও সদস্য সচিব রাব্বী, উপজেলা মহিলা দল নেত্রী রেশমা আরা সাথী উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক মো. নূরনবী, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ফিরোজ আহমেদ শাকিলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com