• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৫৪
শিরোনামঃ
আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার-২ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা : ধরণী কাঁদিয়ে পরলোকে পাড়ি জমালেন সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর বিশ্বাস হ্নীলায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে সভা অনুষ্ঠিত ফুলবাড়ীর কাশিপুরে ক্যাসিনো সম্রাট দের বিরুদ্ধ্যে স্থানিয়দের অভিযোগ সাজাপ্রাপ্ত ০২(দুই) জন পলাতক আসামী গ্রেফতার সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বাড়ি পদ্মা নদীতে আবারো এলোপাতাড়ি গুলিবর্ষণ, লালপুরের ৪ জেলে আহত রাজশাহীর গোদাগাড়ীতে মাদক বিরোধী এসিল্যান্ডের অভিযানে ২ মাদকসেবীকে কারাগারে ঢাকা মহানগর ছাত্রলীগের নেতা এখন নেত্রকোনার কৃষি কর্মকর্তা

নন্দীগ্রামে ফিলিং স্টেশন পরিদর্শন ও লাইসেন্স বিহীন ডিজেল মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান

Reporter Name / ১৯৩ Time View
শনিবার, ২৮ মার্চ, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ফিলিং স্টেশন পরিদর্শন ও লাইসেন্স বিহীন ডিজেল মজুদের দায়ে এক ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

২৮শে মার্চ (শনিবার) উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা’র নেতৃত্বে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে স্টেশনের মজুদ ট্যাংক পরীক্ষা করা হয় ও অতিরিক্ত তেল মজুদ না করার বিষয়ে এবং ন্যায্যমূল্যে তেল বিক্রয়ের বিষয়ে সতর্ক করা হয়।
এছাড়াও ৫নং ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই বাজারে লাইসেন্স ব্যতীত ডিজেল মজুদের অপরাধে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন-২০১৬ অনুযায়ী মেসার্স প্রদীপ ট্রেডার্স এর স্বত্বাধিকারী মহাকুড়ি গ্রামের মৃত মানিক চন্দ্রের ছেলে প্রদীপ চন্দ্র (৩৬) কে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com