• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১
শিরোনামঃ
বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী সাপাহারে নবাগত ওসি শাহীন রেজার সাথে সাংবাদিকদের মতবিনিময় বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি নন্দীগ্রামবাসী’র হৃদয় জয় করে গেলেন এসিল্যান্ড রোহান সরকার, পদোন্নতি পেয়ে হলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল নওগাঁয় হানিট্র্যাফে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ ৪জন গ্রেফতার সাপাহারে মাদ্রাসার নির্মাণাধীন স্থাপনা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু রঙ্গীখালীতে সরকারি প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নির্ধারিত সড়ক কাঁচা রেখেই অন্য সড়কে কাজের অভিযোগ

নন্দীগ্রামে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের ৬ দফা দাবিতে মানববন্ধন

Reporter Name / ২৫২ Time View
রবিবার, ১০ মে, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ “অধিকার আদায়ে আমরা সবাই একসাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টিভ এসোসিয়েশন (ফারিয়া) নন্দীগ্রাম শাখার উদ্যোগে ৬ দফা দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ মে (রবিবার) সকাল ১০টায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ফারিয়া নন্দীগ্রাম শাখার সভাপতি জাহিদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সৌরভ আহমেদ রাসেল, শফিকুল ইসলাম, স্বপন কুমার বর্মন, জীবন কুমার ও আকরাম হোসেন। এসময় নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন কোম্পানির প্রায় ৬০ জনের অধিক ফার্মাসিটিক্যালস প্রতিনিধি মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ফার্মাসিটিক্যালস প্রতিনিধিরা বিভিন্ন বৈষম্য ও অনিশ্চয়তার মধ্যে কাজ করে আসছেন। তাদের ন্যায্য অধিকার ও কর্মপরিবেশ নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে ৬ দফা দাবি বাস্তবায়ন করা জরুরি।
বক্তারা তাদের দাবিগুলো তুলে ধরে বলেন, সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নির্ধারিত ৮ ঘন্টা কর্ম দিবস নিশ্চিত করতে হবে অথবা ছুটির দিনে/ ওভারটাইম কাজ করালে ওভারটাইম দিতে হবে,
চাকরির বয়সের সাথে সাথে গ্র্যাচুয়িটির শতকরা হার (%) বাড়াতে হবে, টি.এ/ডি.এ বিল প্রতিবছর বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে বৃদ্ধি করতে হবে,
বেসিক স্যালারি মোট স্যালারির ন্যূনতম ৬০% করতে হবে,চাকরির বয়স পাঁচ বছর হলে প্রত্যেক ইমপ্লয়ের জন্য, (স্যালারি থেকে টাকা না কেটে) মটর সাইকেল/কার/যানবাহন গাড়ি ফ্রি করে দিতে হবে,যেকোন এমপ্লয়িকে কোন কারণে চাকরি চ্যুত করলে শুধু ক্ষতিপূরণ বাবদ কোম্পানী দশ লক্ষ টাকা দিতে বাধ্য থাকিবে এ দাবিও জানান তারা।
বক্তারা বলেন, ফার্মাসিটিক্যালস প্রতিনিধিদের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন চলমান থাকবে এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে কর্মসূচি চালিয়ে যাবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com