• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:২১
শিরোনামঃ
পবিপ্রবিতে নতুন ‘হেলথ সায়েন্স’ অনুষদ অনুমোদিত আদমদীঘিতে সার চোরাচালান; ডিলারের জরিমানা ও সিলগালা আদমদীঘিতে খাল খননে ফিরলো কৃষকের সুদিন স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকি নন্দীগ্রামে জমিজমার বিরোধে কুড়ালের কোপে যুবক আহত, হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে ২০ শয্যা হাসপাতাল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন জমি বিরোধে বৃদ্ধের উপর হামলা, সুদের কারবার নিয়েও উঠল নানা অভিযোগ নন্দীগ্রামে সবুজ মাঠে ঝাঁকে ঝাঁকে শামুকখোলের আগমন, মুখর চারিদিকের প্রকৃতি লালপুরে ২৪ ঘণ্টায় দুই ভাই তুহিন ও তুষারের রহস্যজনক মৃত্যু, পরে বাবা অসুস্থ গৌরীপুরে বিএমএসএফের নতুন কমিটি গঠন, সভাপতি কমল, সম্পাদক বুরহান​

নন্দীগ্রামে নানা আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Reporter Name / ১২৫ Time View
শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ড, নন্দীগ্রাম পৌরসভা, থানা পুলিশ, কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

২১ ফেব্রুয়ারি সকালে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, বেসরকারি অফিস, সকল শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩৯, বগুড়া-৪ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।

ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী সাজু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল প্রমুখ।
পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com