• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২
শিরোনামঃ
বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী সাপাহারে নবাগত ওসি শাহীন রেজার সাথে সাংবাদিকদের মতবিনিময় বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি নন্দীগ্রামবাসী’র হৃদয় জয় করে গেলেন এসিল্যান্ড রোহান সরকার, পদোন্নতি পেয়ে হলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল নওগাঁয় হানিট্র্যাফে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ ৪জন গ্রেফতার সাপাহারে মাদ্রাসার নির্মাণাধীন স্থাপনা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু রঙ্গীখালীতে সরকারি প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নির্ধারিত সড়ক কাঁচা রেখেই অন্য সড়কে কাজের অভিযোগ

নন্দীগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুভ উদ্বোধন

মো: আব্দুর রউফ উজ্জ্বল, নন্দীগ্রাম, বগুড়া / ১০৭ Time View
রবিবার, ২৮ জুন, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা
উদ্বোধনী অনুষ্ঠানে শিশুদের মুখে ভিটামিন ‘এ’ ক্যাপসুল তুলে দেওয়ার মাধ্যমে ক্যাম্পেইনের কার্যক্রম শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইকবাল মাহমুদ লিটন, গাইনী বিশেষজ্ঞ ডা. মনোজ্ঞ চিত্রলেখা কুন্ডু,
ডা. মোঃ ফরহাদ আল কবির (আরএমও)
ডা. জ্যোতির্ময় কবিরাজ (এম ও)
ডা. আরিফুল ইসলাম (ডেন্টাল,এমও)
ডা. আবু নাঈম (এমওডিসি)
ডা. মুমতাহিনা তাসনিম (এমও)
ডা. নিশাত রিমা (এমও)
ডা. মাহবুবা জান্নাত মুন্নী (এমও)
ডা. ফারিহা খান চৈতী (এমও)
ডা. মারইয়াম – মা- আরিজ (এমও) সহ সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ, ইপিআই ইনচার্জসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিশুদের অপুষ্টি, রাতকানা রোগ এবং ভিটামিন ‘এ’-এর অভাবজনিত বিভিন্ন জটিলতা প্রতিরোধে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সী সকল শিশুকে সময়মতো ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে নির্ধারিত বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সফলভাবে ক্যাম্পেইন বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com