• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২
শিরোনামঃ
বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী সাপাহারে নবাগত ওসি শাহীন রেজার সাথে সাংবাদিকদের মতবিনিময় বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি নন্দীগ্রামবাসী’র হৃদয় জয় করে গেলেন এসিল্যান্ড রোহান সরকার, পদোন্নতি পেয়ে হলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল নওগাঁয় হানিট্র্যাফে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ ৪জন গ্রেফতার সাপাহারে মাদ্রাসার নির্মাণাধীন স্থাপনা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু

নন্দীগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি / ১৬১ Time View
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ শে জুন (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নন্দীগ্রাম (বিজরুল) এর বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ইকবাল মাহমুদ লিটন এর সভাপতিত্বে অবহিতকরণ ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহাদ আল কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুর রহমান সজীব, ডেন্টাল সার্জন ডা. মোঃ আরিফুল ইসলাম, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী সদস্য মামুন আহম্মেফ, নন্দীগ্রাম থানার ওসি’র প্রতিনিধি এসআই মোস্তাক হোসেন, সিনিয়র স্টাফ নার্স নাসরিন খাতুন, রাবেয়া খাতুন, মাছুদা খাতুন, সুফিয়া খাতুন, মোমতাজ খাতুন, পরিসংখ্যানবিদ আকরাম হোসেন, এম,টি মিজানুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক শাহানাজ পারভিন, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি শামীম হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ২৮শে জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী শিশুদের একটি করে সবুজ ও ১২-৫৯ মাস বয়সী সকল শিশুদের একটি করে লাল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমু লিটন সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে দায়িত্ব পালনের পরামর্শ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com