• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া / ১১১ Time View
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের নানা সমস্যা কাটিয়ে স্বাস্থ্যসেবায় দৃশ্যমান পরিবর্তনের সূচনা হয়েছে। চিকিৎসা সরঞ্জামের সংকট, বিকল যন্ত্রপাতি ও অবকাঠামোগত নানা সীমাবদ্ধতার মধ্যেও হাসপাতালটির সেবার মানোন্নয়নে নেওয়া হয়েছে একাধিক কার্যকর উদ্যোগ। এতে রোগীদের চিকিৎসাসেবা গ্রহণের পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দায়িত্ব নেওয়ার এক মাসেই একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন।
গত ১৮ জুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. ইকবাল মাহমুদ লিটন দায়িত্ব গ্রহণের পর হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও সেবার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম শুরু হয়। দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মধ্যেই হাসপাতালের অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম, বৈদ্যুতিক ব্যবস্থা ও রোগীসেবার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করা হয়েছে।

জানা গেছে, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় হাসপাতালের জরুরি সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘদিন ধরে বিকল থাকা বিভিন্ন যন্ত্রপাতি মেরামতের পাশাপাশি রোগীদের প্রয়োজন বিবেচনায় নতুন চিকিৎসা সরঞ্জামও সংগ্রহ করা হয়েছে।
সচল হয়েছে দীর্ঘদিনের বিকল যন্ত্রপাতি
গত এক মাসে হাসপাতালের জিপ গাড়ি, মোটরসাইকেল, ইউপিএস, জেনারেটর, দুটি ইসিজি মেশিন, অটোক্লেভ মেশিন, আল্ট্রাসনোগ্রাম মেশিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম মেরামত করা হয়েছে।
এছাড়া হাসপাতালের কম্পিউটার নেটওয়ার্ক ও বৈদ্যুতিক আলোর বিভিন্ন ত্রুটিও সংস্কার করা হয়েছে। ফলে হাসপাতালের দৈনন্দিন কার্যক্রম আরও গতিশীল হয়েছে এবং রোগীদের প্রয়োজনীয় সেবা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বেড়েছে।

হাসপাতালের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন করে ওয়াটার স্টেরিলাইজার, আইপিএস, দুটি ইসিজি মেশিন, তিনটি রক্তচাপ মাপার মেশিন, জরুরি ওষুধ, গ্লুকোমিটার, ডেন্টাল ইউনিটের জন্য দুটি ফ্যান, পানির ফিল্টার, বিভিন্ন ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ও একটি ডেন্টাল টেবিল ক্রয় করা হয়েছে।
বিশেষ করে ডেন্টাল ইউনিটে নতুন সরঞ্জাম সংযোজনের ফলে দাঁতের চিকিৎসা নিতে আসা রোগীদের সেবার পরিধি আরও বাড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি জরুরি চিকিৎসাসেবায় প্রয়োজনীয় সরঞ্জাম যুক্ত হওয়ায় রোগীদের দ্রুত পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দেওয়ার সক্ষমতাও বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে হাসপাতালেই মিলছে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্থানীয় সচেতন মহলের অনেকেই বলছেন, আগের তুলনায় বর্তমানে সেবার পরিবেশে পরিবর্তন এসেছে। দীর্ঘদিন বিকল থাকা যন্ত্রপাতি সচল হওয়ায় প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষা হাসপাতাল থেকেই করা সম্ভব হচ্ছে।
ফলে রোগীদের বাইরে গিয়ে পরীক্ষা করানোর প্রয়োজন কমছে। এতে একদিকে যেমন রোগীদের সময় সাশ্রয় হচ্ছে, অন্যদিকে অতিরিক্ত অর্থ ব্যয়ের চাপও কমছে।
জনবান্ধব হাসপাতাল গোড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন বলেন, হাসপাতালকে জনবান্ধব ও আধুনিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত করাই আমাদের লক্ষ্য। সীমিত সম্পদের মধ্যেও সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করছি। সামনে আরও উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যই গত ৪ আগস্ট বগুড়া-০৪ আসনের মাননীয় এমপি মহোদয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নে কাবিটা প্রকল্পের আওতায় সংসদ সদস্যের বরাদ্দ থেকে ২ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন।

স্থানীয় সেবাগ্রহীতারা জানান, হাসপাতালের সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রম ইতিবাচকভাবে এগিয়ে নেওয়া গেলে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার প্রতি মানুষের আস্থা আরও বাড়বে। পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় জনবল, পর্যাপ্ত ওষুধ ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা গেলে প্রতিষ্ঠানটি শুধু বগুড়া জেলার মধ্যেই নয়, উত্তরাঞ্চলের একটি আদর্শ উপজেলা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com