• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৬
শিরোনামঃ
আমরা জুলাই যোদ্ধা’ নীলফামারী জেলা শাখার প্রধান উপদেষ্টা হলেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন বাঘায় নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ’কে সংবর্ধনা। দপদপিয়ায় নারীর নেতৃত্ব: সংরক্ষিত আসনে মোসাঃ নীলা আক্তারের প্রার্থীতা ঘোষণা বাকেরগঞ্জে মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে তৃষ্ণার্তদের মাঝে শরবত বিতরণ নির্মাণের কয়েক বছরে মধ্যেই  ধসে পড়ল কালিগঙ্গা সেতুর সংযোগ সড়ক!  চরম ঝুঁকিতে লাখ লাখ মানু টেকনাফে বিজিবি’র যৌথ অভিযান: মায়ানমার হতে পাচারকৃত ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার নন্দীগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার শুভ উদ্বোধনের মধ্য দিয়ে পর্দা উঠল টিসিএ কাপ সিজন-২ (২০২৬) ২৮ জুন চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

নন্দীগ্রামে গৃহ নির্মান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক মে দিবস পালিত

Reporter Name / ১৬৯ Time View
শুক্রবার, ১ মে, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গৃহ নির্মান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে ১লা মে (শুক্রবার) বেলা ১১টায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে একটি বর্নাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে বাসস্ট্যান্ডে অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় সংগঠনের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ৩৯, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে,এম শফিউল আলম সুমন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি ও উপদেষ্টা শাবান আলী, সহ-সভাপতি ও উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, ওবাইদুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান শাহিন, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল। ঐ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা গৃহ নির্মান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মজনু, ভারপ্রাপ্ত সাধারণ-সম্পাদক আলম হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, কোষাধ্যক্ষ আব্দুল ওহাব মিন্টু, দপ্তর সম্পাদক মুঞ্জুরুল ইসলাম, প্রচার সম্পাদক শামীম হোসেন, ক্রীড়া সম্পাদক জুয়েল হোসেন, কার্যনির্বাহী সদস্য গোলাম রব্বানী, সাইফুল ইসলাম প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com