• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:০০
শিরোনামঃ
আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার-২ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা : ধরণী কাঁদিয়ে পরলোকে পাড়ি জমালেন সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর বিশ্বাস হ্নীলায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে সভা অনুষ্ঠিত ফুলবাড়ীর কাশিপুরে ক্যাসিনো সম্রাট দের বিরুদ্ধ্যে স্থানিয়দের অভিযোগ সাজাপ্রাপ্ত ০২(দুই) জন পলাতক আসামী গ্রেফতার সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বাড়ি পদ্মা নদীতে আবারো এলোপাতাড়ি গুলিবর্ষণ, লালপুরের ৪ জেলে আহত রাজশাহীর গোদাগাড়ীতে মাদক বিরোধী এসিল্যান্ডের অভিযানে ২ মাদকসেবীকে কারাগারে ঢাকা মহানগর ছাত্রলীগের নেতা এখন নেত্রকোনার কৃষি কর্মকর্তা

নন্দীগ্রামে কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

Reporter Name / ২০১ Time View
শনিবার, ২ মে, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে বৃত্তিপ্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নন্দীগ্রাম কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে ২০২৫ শিক্ষাবর্ষের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে এই আয়োজন করা হয়।

শনিবার (২ মে) নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
নন্দীগ্রাম কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও মহাসচিব গোলাম মোস্তফা মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও যোগ্যতাকে সঠিকভাবে বিকশিত করতে পারলে দেশ এগিয়ে যাবে। বর্তমান প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা, সততা ও দেশপ্রেম শিক্ষার্থীদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধাবীদের এমন স্বীকৃতি তাদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক গোলাম রব্বানী, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশিদ তোতা, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, নিরাপদ সড়ক চাই নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি জামাল হোসেন, নন্দীগ্রাম ন্যাশনাল কেজি এন্ড হাই স্কুলের অধ্যক্ষ মহসিন আলী, নন্দীগ্রাম শিল্প বণিক সমিতির সভাপতি আবুল কাশেমসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষপর্বে নন্দীগ্রাম উপজেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ট্যালেন্টপুলে ৫৪ জন এবং প্রথম ও দ্বিতীয় গ্রেডে ৬১০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও উপহার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com