• শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৫
শিরোনামঃ
দুমকিতে অর্থঋণ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার নবনির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন সাপাহারে আদালতের আদেশ ও নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা সাতক্ষীরা শহরে মাদকের ছড়াছড়ি প্রশাসনের ভূমিকা নিরব —– নওগাঁর সাপাহারে আমের দাম কম, চাষিদের মুখে হাসি নেই আমরা জুলাই যোদ্ধা’ নীলফামারী জেলা শাখার প্রধান উপদেষ্টা হলেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন বাঘায় নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ’কে সংবর্ধনা। দপদপিয়ায় নারীর নেতৃত্ব: সংরক্ষিত আসনে মোসাঃ নীলা আক্তারের প্রার্থীতা ঘোষণা বাকেরগঞ্জে মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি

নওগাঁ সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত

Reporter Name / ১৫০ Time View
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সরকারি কলেজে গত মঙ্গলবার (০৯ ডিসেম্বর) গণতন্ত্রচর্চা ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হলো বর্ণিল আয়োজন “নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫”। গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রম-এর অংশ হিসেবে আয়োজিত এই প্রতিযোগিতার মূল স্লোগান ছিল সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ।

আয়োজনে ছিল দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, সহযোগিতায় সুজন সুশাসনের জন্য নাগরিক, জেলা কমিটি, শিক্ষক, যুবক-যুবতী ও অংশগ্রহণকারী দর্শকদের ভিড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোকছেদ আলি। দি হাঙ্গার প্রজেক্টের বিভাগীয় সমন্বয়ক পুরো আয়োজনে বিশেষ সমন্বয়মূলক ভূমিকা পালন করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম। এছাড়া সুজনের সহ-সভাপতি সাইফুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, গণতন্ত্রকে টেকসই করতে হলে জনগণের সচেতনতা, সংগঠিত অংশগ্রহণ ও সক্রিয় ভূমিকা অত্যন্ত প্রয়োজন। নির্বাচনকে কেন্দ্র করে তরুণ প্রজন্মের মাঝে দায়িত্ববোধ সৃষ্টি এবং সঠিক ভোটাধিকার সম্পর্কে ধারণা দেওয়াই এই অলিম্পিয়াডের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে নওগাঁ সরকারি কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। তারা বিভিন্ন বিষয়ে কুইজ, ভোটাধিকার জ্ঞান, গণতান্ত্রিক মূল্যবোধ ও নির্বাচন বিষয়ে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে। শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে গণতন্ত্রচর্চা, সুশাসন ও নাগরিক দায়িত্ববোধ সম্পর্কে ইতিবাচক আগ্রহ সৃষ্টি করেছে বলে আয়োজকরা জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com