• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নওগাঁয় ২৯ জানুয়ারি আসছেন তারেক রহমান

Reporter Name / ১৯৬ Time View
রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ শহরের ঐতিহ্যবাহী এটিম মাঠকে সমাবেশের জন্য চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়। আগামী ২৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নওগাঁ আগমন উপলক্ষে সমাবেশের স্থান পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। রবিবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. সৈয়দ শাহিন শওকত নওগাঁ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে নওগাঁ শহরের ঐতিহ্যবাহী এটিম মাঠকে সমাবেশের জন্য চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়। পরবর্তীতে নওগাঁ শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাবেশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন অ্যাড. সৈয়দ শাহিন শওকত। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামী ২৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী সফর করবেন। এরপর তিনি নওগাঁ এবং সবশেষে বগুড়া সফর করবেন। তার আগমনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হবে।’’ তিনি বলেন, ‘‘এই সমাবেশে তিনি বিএনপির মনোনীত প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন এবং দেশের জনগণের কাছে বিএনপির রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। আমরা আশা করছি, নওগাঁর এই সমাবেশটি জনস্রোতে সফলভাবে সম্পন্ন হবে। এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু ও শফিউল আজম রানা, নওগাঁ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের প্রার্থী ডা. শামসুজ্জোহা খান, নওগাঁ-৩ আসনের প্রার্থী ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের প্রার্থী ডা. ইকরামুর বারী টিপু, নওগাঁ-৫ আসনের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের প্রার্থী শেখ রেজাউল ইসলামসহ জয়পুরহাট জেলার বিএনপি মনোনীত প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com