• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নওগাঁয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন

Reporter Name / ১৩৩ Time View
রবিবার, ২৮ জুন, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় নওগাঁ পৌরসভা চত্ত্বরে নওগাঁ সিভিল সার্জন এর আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু।

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিতে¦ এসময় বিশেষ অতিথি হিসেবে নওগাঁ‘র পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, স্থাস্ব্য অধিদপ্তরের পরিচালক ডা. আব্দুল আল মামুন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টি.এম. এ মমিন, নওগাঁ সিভিল সার্জন ডা. মো: আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ সহ এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান- জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভায় ২ হাজার ৪৬০ টি টিকা কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে মোট ৩ লাখ ৫৭ হাজার ৫৫৮ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষ্যে স্বাস্থ্যপরিদর্শক, সহকারি স্বাস্থ্যপরিদর্শক, এফডব্লিউএ, এফপিআই, সিএইচসিপি ও স্বেচ্ছাসেবীরা কাজ করছে। যেখানে ৬-১১ মাস বয়সি ৩৪ হাজার ৭৬৫ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সি ৩ লাখ ২২ হাজার ৭৯৩ জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com