• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬
শিরোনামঃ
বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু রঙ্গীখালীতে সরকারি প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নির্ধারিত সড়ক কাঁচা রেখেই অন্য সড়কে কাজের অভিযোগ সান্তাহারে মাদক সেবন করে মাতলামি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুমকি ধামকি দেওয়ার এক মাদক সেবীর ২ মাসের কারাদণ্ড সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ‘মোমবাতি’ মার্কায় ভোট চাইলেন ওমর ফারুক সিকদার বাকেরগঞ্জ প্রান্তিক পেশাজীবীদের পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, বরিশালে চাঞ্চল্য মিয়ানমার সীমান্ত পেরিয়ে ইয়াবা পাচারের সময় হোয়াইক্যংয়ে যুবক আটক, উদ্ধার ১০ হাজার পিস ইয়াবা বাকেরগঞ্জে মাদক অভিযানে ও অবৈধ মাটি কাটায় ৯ আসামি গ্রেপ্তার নাজিরপুরে ফ্রিজের বৈদ্যুতিক তারে জড়িয়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

নওগাঁয় নতুন বছরের প্রথম দিনে সাংবাদিকদের বৃক্ষরোপন

Reporter Name / ১৭৮ Time View
বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

ইংরেজী নতুন ২০২৬ সালের প্রথম দিনটি ফুলের গাছ রোপনের মাধ্যমে নববর্ষ উদযাপন করেছে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট। বৃক্ষপ্রেমী ও সাংবাদিক মাহমুদুন্নবী বেলালের উদ্দোগে ও নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের আয়োজনে দুপুরে নওগাঁ শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়ে বিভিন্ন ধরনের শতাধিক ফুলসহ ফল জ ও বনজ গাছ রোপন করে দিনটি উদযাপন করেন জোটের সাংবাদিকরা।
এ সময় ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোটার ও নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট এর সভাপতি সাদেকুল ইসলাম, নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট এর সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল,সময়টিভির স্টাফ রিপোটার এম আর রকি, বিজয় টিভির সাংবাদিক মোফাজ্জ্বল হোসেন, দেশ রুপান্তর পত্রিকার প্রতিনিধি পারভেজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট এর সভাপতি সাদেকুল ইসলাম বলেন,দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং শহীদ মিনারের শোভাবর্ধনের জন্য বৃক্ষরোপনের এমন উদ্দ্যোগ নেয়া হয়েছে।
সাংবাদিক মাহমুদুন্নবী বেলাল বলেন, ইতোমধ্যে আমি নওগাঁ- রাজশাহী মহাসড়ক সহ জেলার বিভিন্ন স্থানে লক্ষাধিক গাছ রোপন করেছি। আজ নববর্ষের প্রথম দিনে নওগাঁর কেন্দ্রীয় শহীদ মিনার চত্তর সহ বিভিন্ন স্থানে ২শতাধিক ভিভিন্ন জাতের গাছ রোপন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com