• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪
শিরোনামঃ
বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু রঙ্গীখালীতে সরকারি প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নির্ধারিত সড়ক কাঁচা রেখেই অন্য সড়কে কাজের অভিযোগ সান্তাহারে মাদক সেবন করে মাতলামি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুমকি ধামকি দেওয়ার এক মাদক সেবীর ২ মাসের কারাদণ্ড সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ‘মোমবাতি’ মার্কায় ভোট চাইলেন ওমর ফারুক সিকদার বাকেরগঞ্জ প্রান্তিক পেশাজীবীদের পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, বরিশালে চাঞ্চল্য মিয়ানমার সীমান্ত পেরিয়ে ইয়াবা পাচারের সময় হোয়াইক্যংয়ে যুবক আটক, উদ্ধার ১০ হাজার পিস ইয়াবা বাকেরগঞ্জে মাদক অভিযানে ও অবৈধ মাটি কাটায় ৯ আসামি গ্রেপ্তার নাজিরপুরে ফ্রিজের বৈদ্যুতিক তারে জড়িয়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

নওগাঁয় দুই মাথা তিন হাত আলা নবজাতক শিশুর জন্ম

Reporter Name / ৫৯৬ Time View
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বিরল শারীরিক গঠনের এক নবজাতকের জন্ম হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নওগাঁ জেলা শহরের প্রাইম ল্যাব অ্যান্ড হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুই মাথা ও তিন হাতওয়ালা একটি নবজাতকের জন্ম দেন আরিফা নামে এক গৃহবধূ। জন্মের খবরে হাসপাতালে উৎসুক মানুষের ভিড়ও লক্ষ্য করা যায়।

হাসপাতাল সূত্র জানায়, জন্মের পর নবজাতককে অত্যন্ত জটিল শারীরিক অবস্থার কারণে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসকরা জানান, শিশুটির দেহে বিরল ধরনের জন্মগত বিকৃতি থাকায় শারীরিক বিভিন্ন অঙ্গের সঠিক কার্যকারিতা পাওয়া যায়নি। সব চেষ্টা সত্ত্বেও জন্মের মাত্র এক ঘণ্টা পর নবজাতকের মৃত্যু হয়।

আরিফা নওগাঁ সদর উপজেলার রকির স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়, গর্ভাবস্থায় বেশ কয়েকবার আল্ট্রাসনোগ্রাম করা হলেও শিশুর এমন শারীরিক গঠন আগেই ধরা পড়েনি। হঠাৎ এমন অবস্থার ঘটনায় পরিবার-পরিজন শোকাহত হয়ে পড়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, দুই মাথা বা অতিরিক্ত অঙ্গসহ এ ধরনের শিশুর জন্ম সাধারণত বিরল জিনগত বা ভ্রূণ বিভাজনজনিত জটিলতার কারণে হয়ে থাকে। গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে ভ্রূণের সঠিকভাবে বিভাজন না হওয়ায় এমন ঘটনা ঘটতে পারে।

মর্মান্তিক এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে মানসিক সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দিয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে জনমনে কৌতূহল তৈরি হলেও চিকিৎসকরা এমন ঘটনার পেছনে কুসংস্কার নয়, বৈজ্ঞানিক ব্যাখ্যাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com