• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২
শিরোনামঃ
বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু রঙ্গীখালীতে সরকারি প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নির্ধারিত সড়ক কাঁচা রেখেই অন্য সড়কে কাজের অভিযোগ সান্তাহারে মাদক সেবন করে মাতলামি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুমকি ধামকি দেওয়ার এক মাদক সেবীর ২ মাসের কারাদণ্ড সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ‘মোমবাতি’ মার্কায় ভোট চাইলেন ওমর ফারুক সিকদার বাকেরগঞ্জ প্রান্তিক পেশাজীবীদের পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, বরিশালে চাঞ্চল্য মিয়ানমার সীমান্ত পেরিয়ে ইয়াবা পাচারের সময় হোয়াইক্যংয়ে যুবক আটক, উদ্ধার ১০ হাজার পিস ইয়াবা বাকেরগঞ্জে মাদক অভিযানে ও অবৈধ মাটি কাটায় ৯ আসামি গ্রেপ্তার নাজিরপুরে ফ্রিজের বৈদ্যুতিক তারে জড়িয়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

নওগাঁয় জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Reporter Name / ১০৪ Time View
বুধবার, ৬ মে, ২০২৬

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় আন্ত: উপজেলা বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকালে শহরের নওজোয়ান ঈদগাহ মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ছানাউল হাবিব, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বেলাল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নওগাঁ জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক রফিক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান

প্রমুখ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় বালক দল রানীনগর উপজেলার কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ধামুইরহাট উপজেলার দাদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী লাভ করেন এবং বালিকা দল এবং বদলগাছি উপজেলার ব্যাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মান্দা উপজেলার ক্ষুদিয়াগাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী লাভ করেন। এ ফুটবল টুর্নামেন্টে জেলার ১১ উপজেলার ১১ টি বালক দল এবং ১১ টি বালিকা দল অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com