• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩
শিরোনামঃ
বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী সাপাহারে নবাগত ওসি শাহীন রেজার সাথে সাংবাদিকদের মতবিনিময় বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি নন্দীগ্রামবাসী’র হৃদয় জয় করে গেলেন এসিল্যান্ড রোহান সরকার, পদোন্নতি পেয়ে হলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল নওগাঁয় হানিট্র্যাফে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ ৪জন গ্রেফতার সাপাহারে মাদ্রাসার নির্মাণাধীন স্থাপনা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু

নওগাঁয় খাল পুন: খনন কাজের উদ্বোধন

Reporter Name / ১২৪ Time View
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের ৯০ লাখ টাকা ব্যায়ে হামরার বিল হতে কৃঞ্চপুর অভিমুখী ২ কিলো ৪০ মিটার খাল পুন: খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে ফলক উন্মোচন ও কোদাল দিয়ে খালের মাটি খনন করে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এরপর তিনি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
এছাড়াও বক্তারপুর ইউনিয়নের শ্যামপুর মেইন রাস্তা হতে হরিপুর হয়ে কালুপাড়া বিল অভিমুখে ৭০ লাখ টাকা ব্যায়ে ১২০০ মিটার আরও একটি খাল পুন:খনন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য।

সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় খাল দুটি খনন করা হচ্ছে।

প্রধান অতিথি এমপি জাহিদুল ইসলাম ধলু বলেন, প্রকল্পটি বাস্তবায়ন সম্পন্ন হলে শুঙ্ক মৌসুমে পানি পাওয়ায় একদিকে ফসল উৎপাদন বাড়বে। অন্যদিকে দেশীয় মাছের চাহিদা পূরণ হবে। দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে ভবিষ্যতে এসব খাল ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিত হোসেন পলাশ, সাবেক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ স ম আল কাফি তুহিন, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ মামুন বিন ইমলাম দোহা সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com