• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯
শিরোনামঃ
বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু রঙ্গীখালীতে সরকারি প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নির্ধারিত সড়ক কাঁচা রেখেই অন্য সড়কে কাজের অভিযোগ সান্তাহারে মাদক সেবন করে মাতলামি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুমকি ধামকি দেওয়ার এক মাদক সেবীর ২ মাসের কারাদণ্ড সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ‘মোমবাতি’ মার্কায় ভোট চাইলেন ওমর ফারুক সিকদার বাকেরগঞ্জ প্রান্তিক পেশাজীবীদের পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, বরিশালে চাঞ্চল্য মিয়ানমার সীমান্ত পেরিয়ে ইয়াবা পাচারের সময় হোয়াইক্যংয়ে যুবক আটক, উদ্ধার ১০ হাজার পিস ইয়াবা বাকেরগঞ্জে মাদক অভিযানে ও অবৈধ মাটি কাটায় ৯ আসামি গ্রেপ্তার নাজিরপুরে ফ্রিজের বৈদ্যুতিক তারে জড়িয়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

নওগাঁয় খাল থেকে অবৈধ বালু উত্তোলন ব্রিজ ও কাঁচা রাস্তা হুমকির মুখে

Reporter Name / ১৫৩ Time View
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

মেহেদী হাসান (অন্তর) নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ সদর উপজেলার হাসায়গাড়ি ইউনিয়নের উত্তর পাড়া এলাকায় একটি ছোট খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। অভিযোগ উঠেছে, ঈদের ছুটিতে সরকারি অফিস বন্ধ থাকার সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ডেজার মেশিন ব্যবহার করে দেদারছে বালু উত্তোলন করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের মো. গফুরের ছেলে রাসেল হোসেনের নেতৃত্বে এই অবৈধ বালু উত্তোলন কার্যক্রম পরিচালিত হচ্ছে। দিনের পাশাপাশি রাতের অন্ধকারেও বালু উত্তোলন চলতে দেখা গেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীরা জানান, খালের পাশ থেকে নির্বিচারে বালু তোলার কারণে মাটির স্বাভাবিক গঠন নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে খালের ওপর নির্মিত ব্রিজটি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। পাশাপাশি সংযোগকারী কাঁচা মাটির রাস্তাটিও ভেঙে খালে ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয় বাসিন্দা মুজিবর রহমান বলেন, “বারবার নিষেধ করা হলেও তারা কোনো কথা শুনছে না। উল্টো প্রভাবশালীদের ছত্রছায়ায় আরও বেপরোয়া হয়ে উঠেছে।” একই অভিযোগ করেন এ্যাড: ইমন হোসেন। তিনি বলেন, “এইভাবে বালু তোলা চলতে থাকলে অচিরেই ব্রিজ ও রাস্তা ধসে পড়বে, তখন এলাকাবাসীকেই চরম দুর্ভোগ পোহাতে হবে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও তেমন কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষয়ক্ষতি অনিবার্য হয়ে উঠবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইবনুল আবেদিন বলেন, “ঈদের ছুটির কারণে অফিস বন্ধ থাকলেও বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে পুলিশ পাঠিয়ে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে অবৈধ বালু উত্তোলন বন্ধ করবে এবং ঝুঁকির মুখে থাকা ব্রিজ ও রাস্তাটি রক্ষায় উদ্যোগ নেবে। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com