• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৩৭
শিরোনামঃ
মানসিক সুস্থতা গড়তে জলঢাকায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা নাটকের মাধ্যমে গণসচেতনতা ছড়াচ্ছে নওগাঁ গণথিয়েটার পোরশার নিতপুর প্রধান সড়কের বেহাল দশা, দুর্ভোগে স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী তথ্য অধিকার আইনে নিয়োগের নথি চেয়ে আবেদন, তথ্য দিতে গড়িমসির অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে পবিপ্রবিতে নতুন ‘হেলথ সায়েন্স’ অনুষদ অনুমোদিত আদমদীঘিতে সার চোরাচালান; ডিলারের জরিমানা ও সিলগালা আদমদীঘিতে খাল খননে ফিরলো কৃষকের সুদিন স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকি নন্দীগ্রামে জমিজমার বিরোধে কুড়ালের কোপে যুবক আহত, হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে ২০ শয্যা হাসপাতাল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

নওগাঁর ঐতিহ্যবাহী জবাই বিলের সড়কের উপর থেকে খড়ের গাদা সরানো দরকার

Reporter Name / ৯৯ Time View
বুধবার, ২৭ মে, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ আগামীকাল উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদ-উল-আযহা। নওগাঁর সাপাহার উপজেলার অন্যতম দর্শনীয় ও ঐতিহ্যবাহী স্থান জবই বিলকে ঘিরে ইতোমধ্যেই ঈদের আনন্দে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতি বছরের মতো এবারও উপজেলার বিভিন্ন অঞ্চলসহ দূর-দূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী ছুটে আসবেন জবই বিলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে।

জবই বিলের অন্যতম বড় আকর্ষণ হলো বিলের বুক চিরে চলে যাওয়া মনোমুগ্ধকর সড়ক ও ব্রীজ। সেখানে দাঁড়িয়ে দর্শনার্থীরা উপভোগ করেন বিলের নয়নাভিরাম দৃশ্য, তোলেন স্মৃতিময় ছবি। বিশেষ করে ঈদের ছুটিতে এ স্থানটি পরিণত হয় দর্শনার্থীদের মিলনমেলায়।

তবে দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বিলের উপর দিয়ে চলা সড়কের বিভিন্ন স্থানে গাদা গাদা খড়ের স্তূপ ফেলে রাখা হয়েছে। এতে করে ঈদের দিনসহ ঈদ পরবর্তী কয়েকদিনে আগত দর্শনার্থীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি সৌন্দর্য নষ্ট ও দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতে পারে বলে মনে করছেন সচেতন মহল।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের দ্রুত সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী ও সচেতন নাগরিকরা, যাতে ঈদকে ঘিরে আগত দর্শনার্থীরা নির্বিঘ্নে জবই বিলের সৌন্দর্য উপভোগ করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com