• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২৯
শিরোনামঃ
টেকনাফে বিজিবি’র যৌথ অভিযান: মায়ানমার হতে পাচারকৃত ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার নন্দীগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার শুভ উদ্বোধনের মধ্য দিয়ে পর্দা উঠল টিসিএ কাপ সিজন-২ (২০২৬) ২৮ জুন চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা গণমাধ্যমে বড় গডফাদারদের নাম না আসা নিয়ে জনমনে প্রশ্ন নন্দীগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে ইউএনও ও ওসি’র সাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগে কর্মকর্তাকে শোকজ বাকেরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের দাবিতে বিষপান করিয়ে হত্যার অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজশাহীতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল!

ধামইরহাটে মাদক বিরোধী ঝটিকা অভিযানে ধান ক্ষেতে উদ্ধার হলো সাড়ে ৬ হাজার লিটার চোলাইমদ

Reporter Name / ৬৩ Time View
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে প্রশাসন ও পুলিশ যৌথ অভিযানে ধান ক্ষেতে থেকে বিপুল পরিমান চোলাইমত উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসায়ীরা বসত-বাড়ীতে নয়, ধান ক্ষেতেই জমিয়েছেন মাদকের কারখানা। উপজেলার জাহানপুর ইউনিয়নের ধান ক্ষেতের মাঠে এই ঘটনা ঘটেছে।
উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সূত্র জানায়, জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ী এলাকার মুকুন্দপুর গ্রামে কামারপাড়ায় স্কুল ও কলেজগামী ছাত্রদের নিকট চোলাই মদ বিক্রয় করা হয় এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। ধামইরহাট খানার ওসি মিন্টু রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকশ দলের তত্বাবধানে অভিযান পরিচালনাকালে ধান ক্ষেত থেকে ৩৫ টি প্লাস্টিকের ড্রাম, ১০ টি প্লাস্টিকের ব্যাগে ও ৫ টি এলুমিনিয়ামের পাত্রভর্তি চোলাই মদ জব্দ করা হয়। জব্দকৃত চোলাই মদের পরিমাণ প্রায় ৬৫০০ লিটার। পরে জনসম্মুখে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট প্রশান্ত চক্রবর্তীর নেতৃত্বে মোবাইল কোর্টে উদ্ধারকৃত ৬ হাজার ৫০০ লিটার মদ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে এমন সফল অভিযানে ইউএনও প্রশান্ত চক্রবর্তী ও ওসি মিন্টু রহমান স্থানীয় সুশিল সমাজের প্রতি সন্তোষ প্রকাশ করেন।#

ধামইরহাটে কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান হয়েছে। মটস্, কারিতাস বাংলাদেশ এর সহযোগিতায় এবং ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এরিয়া প্রোগ্রামের আয়োজনে ২২ জনকে সেলাই প্রশিক্ষণ ও ২০ জনকে হাউজ ওয়ারিং প্রশিক্ষণ প্রদান করা হয়। কারিতাস ধামইরহাট কার্যালয়ে একমাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক শ্রাবণ মজুমদার।
২৩ এপ্রিল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কারিতাস কার্যালয়ে প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার। ওয়াল্ড ভিশন এপি ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষক শ্রাবণ মজুমদার, অধ্যক্ষ শরিফ উদ্দিন আহমেদ, ন্যাশনাল কো-অর্ডিনেটর এস এম জিল্লর রহমান, সাংবাদিক নুরুল ইসলাম, আমজাদ হোসেন, শহীদুল ইসলাম, মাহফুজ হোসেন প্রমূখ।#

ধামইরহাটে পুষ্টি সপ্তাহ উদ্বোধন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ২৩ এপ্রিল বৃহস্পতিবার বেলা সাড়ে দশটায় পুষ্টির সপ্তাহ উদ্বোধন উপলক্ষে হাসপাতাল চত্বরে একটি রেলি বের হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন ইউএন ও প্রশান্ত চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশীষ কুমার সরকার, কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন , মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডাক্তার ফয়সাাল, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সবুজ, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার ম্যানুয়েল হাঁসদা। র‌্যালী শেষে পুষ্টি শব্দের উদ্বোধন করেন ইউএনও প্রশান্ত চক্রবর্তী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com