• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬
শিরোনামঃ
সাংবাদিকদের সাথে বেলকুচি থানা (ওসির) পরিচিতি ও মতবিনিময় সভা নওগাঁয় এআই সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাবের উদ্বোধন ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির শিক্ষার্থী নন্দীগ্রাম উপজেলা বিএনপি’র সাঃ সম্পাদক আদরের মমতাময়ী মাতা’র ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক প্রকাশ নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির তদন্তে সত্যতা: তবু ব্যবস্থা নেই নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু স্বৈরাচার শেখ হাসিনার মতো পরিনতি তারেক রহমানের দেখতে চাইনা: আল্লামা মামুনুল হক জন্মাষ্টমী উপলক্ষে বাকেরগঞ্জে আলোচনা সভা ও  বর্ণাঢ্য র‍্যালি বাকেরগঞ্জ শহর পরিচ্ছন্ন রাখতে  বিডি ক্লিনের অভিযান,শপথ বাক্য পাঠ করান এমপি আবুল হোসেন খান।

নওগাঁর ধামইরহাটে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় শো-ডাউন কর্মসূচি দোয়া মাহফিলে পরিণত

Reporter Name / ২২৬ Time View
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ৪৭ নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক তিন বারের সাবেক সংসদ সদস্য ও নওগাঁ জেলা বিএনপির নির্বাচিত সাবেক সভাপতি সামসুজ্জোহা খানের দুই উপজেলার নেতাকর্মী ও সমর্থকদের বিশাল মোটর সাইকেল শো-ডাউনের কর্মসূচি ছিল।  কিন্তু বিএনপি চেয়ারপারসন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুত্বর অসুস্থ হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ইলেক্ট্রনিক মিডিয়া ছড়িয়ে পড়লে ২৯ নভেম্বর সকাল ৯ টায় সরকারি এম এম কলেজ মাঠে সমবেত হওয়ায় কর্মীদের শো-ডাউন কর্মসূচি দোয়া মাহফিলে পরিণত হয়। উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ আহবানে কর্মসূচি স্থগিত করে দোয়া মোনাজাতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মীরা। এ সময় তাদের প্রিয় নেত্রীর রোগমুক্তি কামনা করে খোলা আকাশের নিচে দুহাত উঠিয়ে মোনাজাত করেন। মাওলানা নুরুজ্জামান হোসেনের পরিচালনায় দোয়া মোনাজাতে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, সাবেক সাংগঠনিক মোস্তাফিজুর রহমান, যুবদল নেতা রুবেল হোসেন রতন, মুনসুর আলী, ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিফ আরাফাত অভি প্রমুখসহ ৮টি ইউনিয়ন ও পৌরসভার সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

https://www.kaabait.com