• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৪১
শিরোনামঃ
মানসিক সুস্থতা গড়তে জলঢাকায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা নাটকের মাধ্যমে গণসচেতনতা ছড়াচ্ছে নওগাঁ গণথিয়েটার পোরশার নিতপুর প্রধান সড়কের বেহাল দশা, দুর্ভোগে স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী তথ্য অধিকার আইনে নিয়োগের নথি চেয়ে আবেদন, তথ্য দিতে গড়িমসির অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে পবিপ্রবিতে নতুন ‘হেলথ সায়েন্স’ অনুষদ অনুমোদিত আদমদীঘিতে সার চোরাচালান; ডিলারের জরিমানা ও সিলগালা আদমদীঘিতে খাল খননে ফিরলো কৃষকের সুদিন স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকি নন্দীগ্রামে জমিজমার বিরোধে কুড়ালের কোপে যুবক আহত, হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে ২০ শয্যা হাসপাতাল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

ধামইরহাটে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও ৫৯ মসজিদ মুয়াজ্জিনদের কম্বল বিতরণ

Reporter Name / ১৩৭ Time View
শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে ৫৯টি মসজিদ মোয়াজ্জিনদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ৩ জানুয়ারি (শনিবার) বাদ আছর পৌরসভার টিএন্ডটি মোড়ে উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা ছাত্রদল নেতা রুহেল হোসেন সুমনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিবুল হক মজনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ মো. মাহবুবুর রহমান চৌধুরী চপল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আখরাজুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন রঞ্জু, সাবেক কমিশনার আজমল হোসেন চৌধুরী শাহান, জেলা মহিলাদলের সহ-সভাপতি বেলী খাতুন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ বিন জাবেদ প্রমুখ। পরে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com