• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৫৩
শিরোনামঃ
আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার-২ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা : ধরণী কাঁদিয়ে পরলোকে পাড়ি জমালেন সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর বিশ্বাস হ্নীলায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে সভা অনুষ্ঠিত ফুলবাড়ীর কাশিপুরে ক্যাসিনো সম্রাট দের বিরুদ্ধ্যে স্থানিয়দের অভিযোগ সাজাপ্রাপ্ত ০২(দুই) জন পলাতক আসামী গ্রেফতার সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বাড়ি পদ্মা নদীতে আবারো এলোপাতাড়ি গুলিবর্ষণ, লালপুরের ৪ জেলে আহত রাজশাহীর গোদাগাড়ীতে মাদক বিরোধী এসিল্যান্ডের অভিযানে ২ মাদকসেবীকে কারাগারে ঢাকা মহানগর ছাত্রলীগের নেতা এখন নেত্রকোনার কৃষি কর্মকর্তা

ধামইরহাটে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

Reporter Name / ১৩৫ Time View
মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

(নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে হরিতকী ডাঙা বাজারে ধামইরহাট ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ধামইরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াজেদ আলী দেওয়ান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম মুছা।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইব্রাহিম হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা দেওয়ান ফেরদৌস হাসান, পৌর বিএনপির সহ-কোষাধ্যক্ষ কামরুজ্জামান বাদল, উপজেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক রাজু হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ধামইরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলী দেওয়ান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক পৌর কাউন্সিলর ফারুক হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম গোল্ডেন। দোয়া মাহফিল অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন ধামইরহাট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোসাদ্দেকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com