• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩
শিরোনামঃ
বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী সাপাহারে নবাগত ওসি শাহীন রেজার সাথে সাংবাদিকদের মতবিনিময় বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি নন্দীগ্রামবাসী’র হৃদয় জয় করে গেলেন এসিল্যান্ড রোহান সরকার, পদোন্নতি পেয়ে হলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল নওগাঁয় হানিট্র্যাফে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ ৪জন গ্রেফতার সাপাহারে মাদ্রাসার নির্মাণাধীন স্থাপনা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু রঙ্গীখালীতে সরকারি প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নির্ধারিত সড়ক কাঁচা রেখেই অন্য সড়কে কাজের অভিযোগ

ধামইরহাটে কুখ্যাত চোর ও মাদকসেবী পিয়ারা ছেলে আমিনুল ইসলাম সজীবের ৯ মাসের কারাদন্ড

Reporter Name / ২৫ Time View
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে কুখ্যাত চোর ও মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতে ৯ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। বিভিন্ন এলাকায় ছিচকে চোর নামে ও পিয়ারা ছেলে নামে বহুল পরিচিত এই চোরের নাম আমিনুল ইসলাম সজীব।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, মাদকসেবী ও নিয়মিতভাবে এলাকায় অশান্তি ও উপদ্রবকারী বাখরপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম সজীবকে মাদক সেবককালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজ মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নয় মাস কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনা কালে ধামইরহাট থানার উপ-পুলিশ পরিদর্শক প্রনয় কুমার সহ ধামইরহাট থানা পুলিশের একটি চৌকষ টিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাদকসেবী ও কুখ্যাত চোর সজিব উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ও মাদক সেবন সহ বিভিন্ন অপকর্ম ও এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে আসছিল। তাকে আইনের আওতায় আনায় স্থানীয় সুধী মহল স্বস্তি প্রকাশ করে উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com