• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৪২
শিরোনামঃ
টেকনাফে বিজিবি’র যৌথ অভিযান: মায়ানমার হতে পাচারকৃত ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার নন্দীগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার শুভ উদ্বোধনের মধ্য দিয়ে পর্দা উঠল টিসিএ কাপ সিজন-২ (২০২৬) ২৮ জুন চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা গণমাধ্যমে বড় গডফাদারদের নাম না আসা নিয়ে জনমনে প্রশ্ন নন্দীগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে ইউএনও ও ওসি’র সাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগে কর্মকর্তাকে শোকজ বাকেরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের দাবিতে বিষপান করিয়ে হত্যার অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজশাহীতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল!

দেশের ১৮তম এটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

Reporter Name / ৯১ Time View
বুধবার, ২৫ মার্চ, ২০২৬

 

মিঠুন শিকদার, ঝিনাইদহ প্রতিনিধিঃ                             দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃতী সন্তান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ মার্চ) সরকারের গুরুত্বপূর্ণ পদে তাঁকে নিয়োগ প্রদানের পর এ তথ্য জানানো হয়।

রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী।

এর আগে দেশের ১৭তম এটর্নি জেনারেল পদে নিযুক্ত ছিলেন বর্তমান সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভের করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ পান। ফলে, দেশে এটর্নি জেনারেলের মতো গুরুত্বপূর্ণ পদ শূন্য হয়ে যায়। ১২তারিখ নির্বাচনে বিশাল বিজয়ের পরে সংখ্যাগরিষ্টতার ভিত্তিতে বিএনপি সরকার গঠন করে। এদিকে, সরকারের চূড়ান্ত সিদ্ধান্তে এটর্নি জেনারেলের সেই শূন্য পদে নিয়োগ পেলেন ঝিনাইদহের আরেক কৃতী সন্তান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এটি ঝিনাইদহের রাজনৈতিক ইতিহাসে ধারাবাহিক সাফল্য। স্থানীয়রা বলছেন,
“মাননীয় আইনমন্ত্রী’র পরে আমরা আরেকজন গুণী মানুষকে সরকারের গুরুত্বপূর্ণ পদে পেলাম। এটি স্বাধীনতা পরবর্তী ঝিনাইদহের ইতিহাসে এক অনন্য প্রাপ্তি।”

নবনির্বাচিত এটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সর্বশেষ নির্বাচিত সম্পাদক ও বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com