• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০
শিরোনামঃ
সাংবাদিকদের সাথে বেলকুচি থানা (ওসির) পরিচিতি ও মতবিনিময় সভা নওগাঁয় এআই সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাবের উদ্বোধন ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির শিক্ষার্থী নন্দীগ্রাম উপজেলা বিএনপি’র সাঃ সম্পাদক আদরের মমতাময়ী মাতা’র ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক প্রকাশ নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির তদন্তে সত্যতা: তবু ব্যবস্থা নেই নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু স্বৈরাচার শেখ হাসিনার মতো পরিনতি তারেক রহমানের দেখতে চাইনা: আল্লামা মামুনুল হক জন্মাষ্টমী উপলক্ষে বাকেরগঞ্জে আলোচনা সভা ও  বর্ণাঢ্য র‍্যালি বাকেরগঞ্জ শহর পরিচ্ছন্ন রাখতে  বিডি ক্লিনের অভিযান,শপথ বাক্য পাঠ করান এমপি আবুল হোসেন খান।

দেশের প্রশাসন সব সময় ক্ষমতাসীনদের তুষ্ট রাখতে মনোযোগি থাকে … রংপুরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

Reporter Name / ১৪৪ Time View
রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

 রংপুর অফিস
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেছেন, দেশের প্রশাসন সব সময় ক্ষমতাসীনদের তুষ্ট রাখতে মনোযোগি থাকে। বিগত দিনে নির্বাচনী সহিংসতার পর প্রশাসনের নিরপেক্ষতার ভান করে বসে থেকে জুলুম সহ্য করা ও জুলমে প্রশ্রয় দেয়ার মাধ্যমে সরকারের প্রতি অনুগত থাকার প্রক্রিয়ার মধ্য নিয়ে যায়। আমরা প্রশাসনের নিরবতাকে সেই অবস্থায় দেখি। সহিংসতাকারীদের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
রবিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে রংপুর কাউনিয়া উপজেলার হারাগাছ বালারঘাটে নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্থ এনসিপি’র সংগঠক সুমন হোসেনের বাড়ি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, এদিকে বিএনপি ফ্যামিলি কার্ডের কথা বলে, তাদের প্রার্থীরা শাড়ি-লুঙ্গি বিতরণ করে। অপরদিকে তাদের সন্ত্রাসী বাহিনী পরিবারগুলো তছনছ করে দিয়েছে, জীবন ধারণের উপকরণ, স্বর্ণ, টাকা-পায়সা লুটপাট করে নিয়েছে। বিএনপি’র ফ্যামিলি কার্ডের কথা বলে লুটপাট করার নীতি জানতে পেরে জনগণ শাপলা কলিতে ভোট দিয়েছে।
তিনি বলেন, রংপুর-৪ আসনে বিএনপি’র প্রার্থী এমদাদুল হক ভরসার সন্ত্রাসী বাহিনী এনসিপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ঘর-বাড়ি ভাংচুর করেছে। নির্বাচনকালীন এমন সহিংসতার সময় প্রশাসন নির্বাচন কমিশনের আওতায় ছিল। কিন্তু তারা কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। সহিংসতার শিকার নেতাকর্মীরা প্রায় ১০ দিন ধরে তাদের পরিবার নিয়ে বাহিরে অবস্থান করছে। ঘরবাড়ি ভাংচুর, লুটপাটের ঘটনায় দ্রুত থানায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো মামলা করবে। আশা করছি প্রশাসন চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করবে। এছাড়া বিএনপি প্রার্থীর সন্ত্রাসীদের হামলার বিষয়টি আমি স্থানীয় সরকার মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীকে জানিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন, এনসিপি জেলা আহ্বায়ক আল মামুন, যুগ্ম আহ্বায়ক আলমগীর নয়নসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

https://www.kaabait.com