• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১১
শিরোনামঃ
মান্দার ‘ভাইরাল বটগাছ’ নিয়ে অপপ্রচারের অভিযোগ আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮ পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট,বদলির এক মাসেও কর্মস্থল ছাড়েননি নিরাপত্তা প্রহরী নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাপাহারে গণঅভ্যুত্থান-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় পুলিশের বিশেষ অভিযান: ৮০৫ লিটার চোলাই মদের উপকরণ জব্দ ও ধ্বংস, মামলা ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ: পোরশায় ফ্লোরে চলছে চিকিৎসা, দ্রুত ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস কুড়িগ্রামের নাগেশ্বরীতে নতুন ইউএনও পদায়ন নীলফামারী জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে তৃণমূলে অসন্তোষের অভিযোগ ‘ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে সাবেক আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের প্রাধান্য দেওয়ার চেষ্টা চলছে’—দাবি একাংশের নেতা-কর্মীদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় রাজশাহীর জোড়া সাফল্য: ক্রিকেটে বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকারা রানার্স-আপ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোমস্তাপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ২০০ Time View
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
Oplus_131072

নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ​চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আশরাফ হোসেন আলিমের উদ্যোগে রবিবার বেলা ১১টায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।

​গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা শাখা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে দলটির স্থানীয় শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​এ সময় উপস্থিত নেতৃবৃন্দ একযোগে অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পরম করুণাময়ের কাছে বিশেষ প্রার্থনা জানান। নেতাকর্মীরা তাদের প্রিয়মাতা দেশনেত্রীর জন্য স্থানীয়ভাবে সকল পর্যায়ে দোয়া অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

​দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বোয়ালিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আক্তারুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা; রাধানগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান, সিনিয়র সহ সভাপতি সহিমুদ্দিন রেজা, সাধারণ সম্পাদক আলিমনগর ইউনিয়ন মাহাবুব রহমান, সাধারণ সম্পাদক সামাউল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন রহনপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আজিবুর রহমান, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল্লাহ আল রায়হান, উপজেলা শাখা জিয়া মঞ্চের সদস্য সচিব আফাজুর রহমান সহ তিন উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

​দোয়া মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন সাবেক উপজেলা মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com