• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮
শিরোনামঃ
নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাপাহারে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

দুমকীতে অটো-সিমেন্টবাহী ট্রলির মুখোমুখিসংঘর্ষে দুইজন নিহত, গুরুতর আহত ২

Reporter Name / ৫০৮ Time View
শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

ওবায়দুর রহমান, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকী উপজেলায় যাত্রীবাহী অটোরিকশা ও সিমেন্টবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে লেবুখালী–বাউফল মহাসড়কের দুমকী উপজেলার রাজাখালী এলাকায় রাজাখালী সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বগা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অটোরিকশা রাজাখালী সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে–মুচড়ে যায়। ঘটনাস্থলেই রবিউল (৬) নামের এক শিশু নিহত হয়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ইব্রাহিম খান (৬০) নামের অপর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরুতর আহত সুমন সরদার (২৫) ও আ. কাদের (৫০)–কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত আ. কাদেরের অবস্থা আশঙ্কাজনক। সুমন সরদারের একটি হাত সম্পূর্ণ ভেঙে গেছে। নিহত ও আহতদের বাড়ি পাশের বাউফল উপজেলার বিভিন্ন গ্রামে।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রলিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com