• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৫৪
শিরোনামঃ
রাজশাহীর গোদাগাড়ীতে মাদক বিরোধী এসিল্যান্ডের অভিযানে ২ মাদকসেবীকে কারাগারে ঢাকা মহানগর ছাত্রলীগের নেতা এখন নেত্রকোনার কৃষি কর্মকর্তা নন্দীগ্রামে মূল্য তালিকা ছাড়াই এলপিজি গ্যাস বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ট্যালেন্টপুলে বৃত্তি পেল রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ মুবিন সরকার। সাপাহারে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন নওগাঁয় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান নন্দীগ্রামে পরকিয়ার জেরে গৃহবধূর গলায় দড়ি, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকনাফে ডিএনসির অভিযানে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

ডোমারে মোবাইল কোর্টের অভিযান: ৭ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

Reporter Name / ৮৪ Time View
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মোঃ রাব্বি রহমান নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার উপজেলায় সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সড়ক পরিবহন আইন অমান্য করার দায়ে ৭ জন মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়।
জানা গেছে, অভিযানের সময় হেলমেটবিহীন চলাচল, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং ট্রাফিক আইন লঙ্ঘনের বিভিন্ন অপরাধে এসব জরিমানা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকল চালককে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
স্থানীয় সচেতন মহল এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান পরিচালিত হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং দুর্ঘটনা কমবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com