• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

টিসিএ মিডিয়াকাপে শ্যামাসুন্দরী রাইডার্স্ চ্যাম্পিয়ন

Reporter Name / ৩০১ Time View
রবিবার, ১৭ মে, ২০২৬

< রংপুর অফিসঃ টিসিএ মিডিয়াকাপে শ্যামাসুন্দরী রাইডার্স্ চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে ফাইনাল খেলায় আখিরা ওয়ারিয়র্সের মুখোমুখি হয় শ্যামাসুন্দরী রাইডার্স। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্যামাসুন্দরী। নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৫৫ রান করে তারা। এতে শ্যামাসুন্দরীর ব্যাটার মোক্তার হোসেন ১২৮ রান করে অপরাজিত থাকে। দ্বিতীয় ইনিংসে আখিরা ওয়ারিয়র্স নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩০ রান করে। টুর্নামেন্টে আখিরার শুভ ম্যান অব দ্যা টুর্নামেন্ট, বেস্ট বোলার শাহনেওয়াজ জনি, বেস্ট ব্যাটার ও ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন শ্যামাসুন্দরীর মোক্তার হোসেন।

টিসিএ মিডিয়াকাপ আহ্বায়ক কমিটির সদস্য এহসানুল হক সুমনের সঞ্চালনায় পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ভাইস প্রেসিডেন্ট এনামুল হক সোহেল, জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, টিসিএ’র আজীবন সদস্য তানবীর হোসেন আশরাফী, তুষার আহমেদ, রিপোর্টাস্ ক্লাবের সাধারণ সম্পাদক মাজেদ মাসুদ, দৈনিক সকালের বানীর বার্তা সম্পাদক ইকবাল সুমন। ধন্যবাদ জ্ঞাপন করে সমাপনী বক্তব্য রাখেন, টিসিএ রংপুরের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী ডন বলেন, সংবাদের পেছনে ছোটা গণমাধ্যম কর্মীরা ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। এ ধরনের আয়োজন দেখে আমি অভিভূত। এ টুর্নামেন্টে প্রতিটি দলের নাম জেলার বড় নদীর নামের পাশাপাশি কিছু মৃত প্রায় নদীর নামের সাথে নামকরণ করা হয়েছে। এটি জেনে আমার ভাল লেগেছে। আশা করছি সাংবাদিক ভাইয়ের নগরীর শ্যামাসুন্দরী খাল, কেডিখালসহ আরও বেশ কয়েকটি খাল রয়েছে সেই খালের বিষয়ে সজাগ হবেন। এসব খাল রক্ষায় নগরবাসীসহ আপনারা এগিয়ে আসবেন। ভবিষ্যতে গণমাধ্যম কর্মীদের এমন আয়োজনের পাশে সিটি কর্পোরেশন থাকবে। এ সময় বিজয়ী, বিজিত দলসহ অংশগ্রহণকারী দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা।
টুর্নামেন্টটি সফলভাবে সমাপ্ত হওয়ায় সকল সাংবাদিক, অতিথি, শুভাকাঙ্খিসহ জেলা পুলিশের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন, টিসিএ মিডিয়াকাপের আহ্বায়ক শাহনেওয়াজ জনি, সদস্য সচিব আসাদুজ্জামান আরমান, সদস্য সাদ্দাম হোসেন ডেমি, সাইফুল ইসলাম হৃদয়, মোক্তার হোসেন, আলী হায়দার রনি, রাকিবুল ইসলাম ও আবুল কাশেম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com