• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১০
শিরোনামঃ
মান্দার ‘ভাইরাল বটগাছ’ নিয়ে অপপ্রচারের অভিযোগ আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮ পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট,বদলির এক মাসেও কর্মস্থল ছাড়েননি নিরাপত্তা প্রহরী নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাপাহারে গণঅভ্যুত্থান-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় পুলিশের বিশেষ অভিযান: ৮০৫ লিটার চোলাই মদের উপকরণ জব্দ ও ধ্বংস, মামলা ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ: পোরশায় ফ্লোরে চলছে চিকিৎসা, দ্রুত ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস কুড়িগ্রামের নাগেশ্বরীতে নতুন ইউএনও পদায়ন নীলফামারী জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে তৃণমূলে অসন্তোষের অভিযোগ ‘ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে সাবেক আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের প্রাধান্য দেওয়ার চেষ্টা চলছে’—দাবি একাংশের নেতা-কর্মীদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় রাজশাহীর জোড়া সাফল্য: ক্রিকেটে বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকারা রানার্স-আপ

ঝিনাইদহে নবনির্মিত মাদ্রাসা ভবনের উদ্বোধন করলেন প্রকল্প পরিচালক যুগ্ম সচিব

Reporter Name / ১৪৭ Time View
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

মোঃ আসাদুজ্জামান,
বিশেষ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে সফদারপুর দারুল উলুম আলিম মাদ্রাসার ৪তলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে “নির্বাচিত মাদ্রাসা সমূহের উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত)” প্রকল্পের আওতায় নবনির্মিত ৪ তলা বিশিষ্ট মাদ্রাসা ভবনের উদ্বোধন করন প্রকল্প পরিচালক এস. এম. মাসুদুল হক (যুগ্ম সচিব)। উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভবনের উদ্বোধনী ফলক উন্মোচনএবং দোয়া করা হয়।

নবনির্মিত ভবন উদ্বোধন শেষে ভবনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার পাল, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঝিনাইদহের সহকারী প্রকৌশলী এস. এম. জাফরান কবির, উপ-সহকারী প্রকৌশলী এস.এম হাদিউজ্জামান, প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মাহাদী খান মেহরাব, সফদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান, সফদারপুর দারুল উলুম আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো: জুবায়ের হুসাইন সহ এলাকার শিক্ষানুরাগী ও গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সভাপতিত্ব করেন সফদারপুর দারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: জাকির হোসেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার পাল তার বক্তব্যে প্রকল্পের বিভিন্ন সুবিধাদির কথা বিস্তারিতভাবে তুলে ধরেন। ভবনের নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য মাদ্রাসার শিক্ষ কমন্ডলী ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। ভবনের নির্মাণ কাজের সাথে জড়িত সকল শ্রমিক ও ঠিকাদারকে ধন্যবাদ জানান। নির্মাণ কাজের সময় সর্বাত্মক সহযোগিতার জন্য শিক্ষকমন্ডলীকে ধন্যবাদ জানান।

আলোচনা সভায় প্রধান অতিথি “নির্বাচিত মাদ্রাসা সমূহের উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত)”প্রকল্পের প্রকল্প পরিচালক এস. এম. মাসুদুল হক (যুগ্ম সচিব) তার বক্তব্যে ভবনের নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন। টয়লেট ও কমোড ব্যবহারের ব্যাপারে শিক্ষার্থীদের শিখানোর জন্য মাদ্রাসার শিক্ষকমন্ডলীকে নির্দেশনা প্রদান করেন।

প্রকল্পের উদ্দ্যেশ্য বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিনের বৈষম্যের শিকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে মূল ধারায় পরিচালিত করার জন্য এবং বৈষম্য দূরীকরণে এই অবকাঠামো নির্মাণ করা হয়েছে। ভবনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে এলাকার কোমলমতি শিক্ষার্থীদের মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করে একাধারে মূলধারার প্রতিযোগিতায় নিয়ে আসতে হবে না। অন্যদিকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে নৈতিকতা ও মননশীলতার বিকাশ ঘটানোর জন্য মাদ্রাসার শিক্ষক মন্ডলীকে আহ্বান করেন।

তিনি আরও বলেন, সারাদেশে প্রায় ৫০ লক্ষ মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী থাকলেও খুব কম শিক্ষার্থীই প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল করে। এই সংখ্যাকে আরও বৃদ্ধি করতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যখন মাদ্রাসার শিক্ষার্থীরা যদি ৫০% এর উপরে যায় তবেই দেশের দুর্নীতি ও অনিয়ম অনেকাংশে কমে যাবে। কারণ মাদ্রাসার শিক্ষার্থীরা নৈতিকতা ও আদর্শের ব্যাপারে সাধারণ শিক্ষায় শিক্ষিতদের থেকে অনেক উপরে।

তিনি আহ্বান জানান, প্রতিবছর এই মাদ্রাসা থেকে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এ চান্স পেতে হবে এমনভাবে শিক্ষার্থীদের শিক্ষা দিতে হবে। প্রতিবছর বিসিএস এ অস্ত্র মাদ্রাসার শিক্ষার্থী চান্স পাবে তবেই এই মাদ্রাসার সাফল্য , তবেই এই মাদ্রাসা নির্মাণের সাফল্য, তবেই এই প্রকল্পের সাফল্য।

সভার সভাপতি তার সমাপনী বক্তব্যে মাদ্রাসায় বহুতল ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং মাদ্রাসায় বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com