• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৩১
শিরোনামঃ
আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার-২ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা : ধরণী কাঁদিয়ে পরলোকে পাড়ি জমালেন সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর বিশ্বাস হ্নীলায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে সভা অনুষ্ঠিত ফুলবাড়ীর কাশিপুরে ক্যাসিনো সম্রাট দের বিরুদ্ধ্যে স্থানিয়দের অভিযোগ সাজাপ্রাপ্ত ০২(দুই) জন পলাতক আসামী গ্রেফতার সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বাড়ি পদ্মা নদীতে আবারো এলোপাতাড়ি গুলিবর্ষণ, লালপুরের ৪ জেলে আহত রাজশাহীর গোদাগাড়ীতে মাদক বিরোধী এসিল্যান্ডের অভিযানে ২ মাদকসেবীকে কারাগারে ঢাকা মহানগর ছাত্রলীগের নেতা এখন নেত্রকোনার কৃষি কর্মকর্তা

জামায়াত-বিএনপির সংঘর্ষ পরস্পরকে দোষারোপ করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

Reporter Name / ১৫৪ Time View
বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় বিএনপি ও জামায়াত কর্মী-সমর্থকদের হামলার ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে উভয় দল। সংবাদ সম্মেলনে ঘটনার জন্য প্রতিপক্ষকে দোষারোপ করেন বিএনপি ও জামায়াত নেতারা।

আজ দুপুর ১২টায় জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু অভিযোগ করেন, জামায়াতে ইসলামের নেতা-কর্মীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রকাশ্যে খাওয়া-দাওয়ার আয়োজন করেন। এ সময় স্থানীয় কয়েকজন যুবক ভিডিও ধারণ করতে গেলে জামায়াতের নেতাকর্মীরা তাদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয় এবং তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে গ্রামবাসী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে জামায়াতের নেতা-কর্মীদের কথাকাটাকাটি শুরু হয়, এক পর্যায়ে জামায়াতের নেতাকর্মীরা গ্রামবাসী ও বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করে যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। এতে বিএনপি ও ছাত্রদলের অন্তত পাঁচজন নেতা-কর্মী গুরুতর আহত হন। এই হামলা পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত। নির্বাচনী বিধি লঙ্ঘনের ঘটনা আড়াল করতেই নিরীহ মানুষ এবং বিএনপির নেতা-কর্মীদের ওপর এই বর্বর হামলা চালানো হয়েছে।

এদিকে গত রাত ১১ টার দিকে শহরের দয়ালের মোড়ে পৌর জামাত অফিসে সংবাদ সম্মেলনে নওগাঁ -৫ (সদর) আসনের জামাতের প্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম অভিযোগ করেন গণসংযোগ শেষে আমি গোপাই মাখনা গ্রামে আমাদের এক কর্মীর বাড়িতে বিশ্রাম নেই। সেখানে উদ্দেশ্যপ্রণীতভাবে ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সন্ত্রাসীদেরকে পরিকল্পিতভাবে আমাদের কর্মীদের উপর হামলা চালিয়ে ১০ নেতাকর্মীকে আহত করে। আগামী ৫ ফেব্রুয়ারি জামায়াতের আমিরের প্রোগ্রামটা যেন সফল না হয় সে উদ্দেশ্যে তারা হামলা চালিয়েছে।

উল্লেখ্য গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার মাখনা কোমলগোটা গ্রামে জামায়াত-বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com