• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৩৯
শিরোনামঃ
পবিপ্রবিতে নতুন ‘হেলথ সায়েন্স’ অনুষদ অনুমোদিত আদমদীঘিতে সার চোরাচালান; ডিলারের জরিমানা ও সিলগালা আদমদীঘিতে খাল খননে ফিরলো কৃষকের সুদিন স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকি নন্দীগ্রামে জমিজমার বিরোধে কুড়ালের কোপে যুবক আহত, হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে ২০ শয্যা হাসপাতাল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন জমি বিরোধে বৃদ্ধের উপর হামলা, সুদের কারবার নিয়েও উঠল নানা অভিযোগ নন্দীগ্রামে সবুজ মাঠে ঝাঁকে ঝাঁকে শামুকখোলের আগমন, মুখর চারিদিকের প্রকৃতি লালপুরে ২৪ ঘণ্টায় দুই ভাই তুহিন ও তুষারের রহস্যজনক মৃত্যু, পরে বাবা অসুস্থ গৌরীপুরে বিএমএসএফের নতুন কমিটি গঠন, সভাপতি কমল, সম্পাদক বুরহান​

জান দেব, তবুও ১০ম গ্রেড দেব না” ঝিনাইদহে কঠোর আন্দোলনে শিক্ষর্থীরা।

Reporter Name / ১৩১ Time View
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

মিঠুন শিকদার, বিশেষ প্রত

সাধারণ বিএসসি ডিগ্রিধারীদের ১০ম গ্রেডে চাকরিতে প্রবেশের অনুমতির প্রতিবাদে কঠোর আন্দোলনে নেমেছে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে ঝিনাইদহ বাস টার্মিনালের গোল চত্বর ও মূল সড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি পালন করে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, “ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর দীর্ঘমেয়াদি ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে তারা যে কারিগরি দক্ষতা অর্জন করেন, তা উপেক্ষা করে সাধারণ বিএসসি ডিগ্রিধারীদের ১০ম গ্রেডে চাকরির সুযোগ দেওয়া সম্পূর্ণভাবে বৈষম্যমূলক। এতে করে ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্র ভয়ানকভাবে সংকুচিত হবে। শুধু তাই নয়, কারিগরি শিক্ষার মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে।”

এ-সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরে আরও বলেন,
“এতদিন কারিগরি খাতে ১০ম গ্রেডের পদগুলো ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত ছিল। সম্প্রতি, নীতিমালা পরিবর্তনের মাধ্যমে একই গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগের সুযোগ সৃষ্টি করা হয়েছে, যা ডিপ্লোমা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। সুতরাং, এই বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিল না করলে, প্রয়োজনে আমরা জান দেব, তবুও ১০ম গ্রেড দেব না।”

আন্দোলনরত শিক্ষার্থীরা দ্রুত এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বলেন, “দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।”

এ-সময়, শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে কঠোর আন্দোলনের ফলে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com