• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:১১
শিরোনামঃ
পবিপ্রবিতে নতুন ‘হেলথ সায়েন্স’ অনুষদ অনুমোদিত আদমদীঘিতে সার চোরাচালান; ডিলারের জরিমানা ও সিলগালা আদমদীঘিতে খাল খননে ফিরলো কৃষকের সুদিন স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকি নন্দীগ্রামে জমিজমার বিরোধে কুড়ালের কোপে যুবক আহত, হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে ২০ শয্যা হাসপাতাল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন জমি বিরোধে বৃদ্ধের উপর হামলা, সুদের কারবার নিয়েও উঠল নানা অভিযোগ নন্দীগ্রামে সবুজ মাঠে ঝাঁকে ঝাঁকে শামুকখোলের আগমন, মুখর চারিদিকের প্রকৃতি লালপুরে ২৪ ঘণ্টায় দুই ভাই তুহিন ও তুষারের রহস্যজনক মৃত্যু, পরে বাবা অসুস্থ গৌরীপুরে বিএমএসএফের নতুন কমিটি গঠন, সভাপতি কমল, সম্পাদক বুরহান​

জাতীয় পর্যায়ে শীর্ষ স্থানে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল

Reporter Name / ১৪৬ Time View
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

মিথুন শিকদার, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ জেলা হাসপাতাল ভিত্তিক সফলতা অর্জন-২০২৫ (জাতীয় পর্যায়) এ ৪র্থ স্থান অর্জন করেছে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ঝিনাইদহ।

জাতীয় পর্যায়ে চতুর্থ স্থান অর্জন উপলক্ষ্যে রবিবার (১লা ফেব্রুয়ারি) সকাল ৯টায় হাসপাতাল কনফারেন্স কক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ঝিনাইদহ এর তত্বাবধায়ক মুস্তাফিজুর রহমান হাসপাতালে কর্মরত বিভিন্ন ইউনিটের ডাক্তার, নার্স ও কর্মচারীদের নিয়ে এক মতবিনিময় সভা করেছেন। এ-সময় তিনি ডাক্তার, নার্স ও কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে বলেন,
“এই অর্জন আপনাদের। এই অর্জন ঝিনাইদহবাসীর। ডাক্তার, নার্স ও কর্মচারী হিসেবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জনগণের সেবায় আপনাদের অসীম ত্যাগের অনবদ্য প্রতিদান এটি। নারীদের ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিকভাবে শনাক্তকরণ এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই স্বীকৃতি আমাদেরকে আগামীতে আরও অনুপ্রানিত করবে। আমি আপনাদের সাথে কাজ করতে পেরে সত্যি গর্বিত।”

এ-সময় তিনি আরও বলেন,
“ঝিনাইদহ একটি ছোট্ট জেলা হলেও, এখানকার মানুষের জীবনমান ও সক্ষমতা বিবেচনা করে আমি এই হাসপাতালে আধুনিক সকল সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবো। আমরা ইতোমধ্যেই হাসপাতালে আইসিইউ ও সিসিইউ সেবা নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছি। কেবল আইসিইউ কিংবা সিসিইউ এর অভাবে আগামীতে আর কোন রোগীকে রেফার্ড না করার জন্য আমি ও আমার টিম কাজ করে যাচ্ছি।”

এ-সময় হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স ও কর্মচারীবৃন্দ তত্ত্বাবধায়কের প্রশংসা করে বলেন,
“স্যার দায়িত্ব গ্রহণের পরে পুরো হাসপাতালে আমূল পরিবর্তন এসেছে। এই অর্জনে আমাদের তত্ত্বাবধায়ক স্যারের ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।”

আলোচনা সভা শেষে, জাতীয় পর্যায়ে শীর্ষ স্থান অর্জনে অনন্য অবদান রাখায় ১২ জন কর্মচারীকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com