• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:২১
শিরোনামঃ
আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার-২ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা : ধরণী কাঁদিয়ে পরলোকে পাড়ি জমালেন সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর বিশ্বাস হ্নীলায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে সভা অনুষ্ঠিত ফুলবাড়ীর কাশিপুরে ক্যাসিনো সম্রাট দের বিরুদ্ধ্যে স্থানিয়দের অভিযোগ সাজাপ্রাপ্ত ০২(দুই) জন পলাতক আসামী গ্রেফতার সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বাড়ি পদ্মা নদীতে আবারো এলোপাতাড়ি গুলিবর্ষণ, লালপুরের ৪ জেলে আহত রাজশাহীর গোদাগাড়ীতে মাদক বিরোধী এসিল্যান্ডের অভিযানে ২ মাদকসেবীকে কারাগারে ঢাকা মহানগর ছাত্রলীগের নেতা এখন নেত্রকোনার কৃষি কর্মকর্তা

জল্পনা-কল্পনা শেষে ঝিনাইদহে স্থগিত ৩টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

Reporter Name / ১২১ Time View
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

আসাদুজ্জামান বিশেষ প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহে স্থগিত তিনটি আসনে অবশেষে, চূড়ান্তভাবে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বিএনপি সারা বাংলাদেশে মোট ৩০০টি আসনের মধ্যে ২৬৩টি আসনে চূড়ান্তভাবে প্রার্থী তালিকা প্রকাশ করলেও, শরীক দলের জন্য রাখা ৩৭টি আসন ছিল ধোঁয়াশার মধ্যে। সারাদেশের অংশ হিসেবে সে-সময় ঝিনাইদহের ৪টি আসনের মধ্যে মাত্র একটি আসনে প্রার্থীর নাম প্রকাশ করে বিএনপি। অবশেষে, ঝিনাইদহের চারটি আসনেই চূড়ান্তভাবে প্রার্থী তালিকা প্রকাশ করলো দলটি।

তন্মধ্যে, ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে বিএনপির দুইজন হেভিওয়েট প্রার্থী ছিলেন। খুলনা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু’র বিপরীতে গণসংযোগ করছিলেন মাননীয় এটর্নি জেনারেল অ্যাড. মোঃ আসাদুজ্জামান। সেখানে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন এটর্নি জেনারেল অ্যাড. মোঃ আসাদুজ্জামান। এক্ষেত্রে, তিনি নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের এটর্নি জেনারেলের পদ থেকে অব্যাহতি নিবেন। অপরদিকে, একই আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জয়ন্ত কুমার কুণ্ডু।

ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম. এ. মজিদ। ঝিনাইদহ-২ আসনকে বলা হয় বিএনপির ঘাঁটি। ফলে, এই আসনটি নিয়ে জল্পনা-কল্পনার কোন শেষ ছিল না। কারণ, একই আসনে বিএনপির শরীক দলের প্রার্থী ছিলেন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বেশ জোরেশোরে প্রচারণাও চালাচ্ছিলেন। এছাড়াও, লাগাতার গণসংযোগ করছিলেন সাবেক এমপি প্রয়াত আলহাজ্ব মশিউর রহমান এঁর ছেলে ডা. ইব্রাহিম বাবু ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। তবে, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচনে অংশগ্রহণ না করলেও, ড্যাবের সদস্য ডা. ইব্রাহিম বাবু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

এক্ষেত্রে, বিএনপি কৌশল অবলম্বন করে রাশেদ খানকে ঝিনাইদহ-৪ (কালিগঞ্জ) আসনে প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনয়ন প্রদান করেছে।

অপরদিকে, ঝিনাইদহ-৪ (কালিগঞ্জ) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন হেবিওয়েট সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম ফিরোজ ও কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হামিদুল ইসলাম।

শরীক দলের প্রার্থী হিসেবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির শরীক প্রার্থী ঘোষণা করার পর দলীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। ফলে, দলের এমন সিদ্ধান্তে অনেকেই হতাশার কথা জানিয়েছেন। আবার কেউ কেউ প্রকাশ্যে ফেসবুক লাইভে এসে দল থেকে পদত্যাগও করার ঘোষণা দিয়েছেন। বিএনপির একজন কর্মী বলেন,
“ফিরোজ ভাই দীর্ঘদিন ধরে কালিগঞ্জ উপজেলা কে আগলে রেখেছেন, নেতা-কর্মীদের বিপদে-আপদে পাশে থেকেছেন। তাকে এভাবে সরিয়ে দেয়ার কোন মানে হয় না। আমরা খুবই হতাশ। দলের এমন সিদ্ধান্ত হিতে বিপরীত ঘটাবে।”

কালিগঞ্জ উপজেলায় রাশেদ খানের মনোনয়ন দেয়া নিয়ে হামিদ গ্রুপের মধ্যেও একই চিত্র ফুটে উঠেছে।

অপরদিকে, ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে আগে থেকেই বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি শহীদুল ইসলাম মাস্টারের ছেলে মেহেদী হাসান রনির নাম প্রকাশ করে দলটি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com