• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭
শিরোনামঃ
বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু রঙ্গীখালীতে সরকারি প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নির্ধারিত সড়ক কাঁচা রেখেই অন্য সড়কে কাজের অভিযোগ সান্তাহারে মাদক সেবন করে মাতলামি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুমকি ধামকি দেওয়ার এক মাদক সেবীর ২ মাসের কারাদণ্ড সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ‘মোমবাতি’ মার্কায় ভোট চাইলেন ওমর ফারুক সিকদার বাকেরগঞ্জ প্রান্তিক পেশাজীবীদের পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, বরিশালে চাঞ্চল্য মিয়ানমার সীমান্ত পেরিয়ে ইয়াবা পাচারের সময় হোয়াইক্যংয়ে যুবক আটক, উদ্ধার ১০ হাজার পিস ইয়াবা বাকেরগঞ্জে মাদক অভিযানে ও অবৈধ মাটি কাটায় ৯ আসামি গ্রেপ্তার নাজিরপুরে ফ্রিজের বৈদ্যুতিক তারে জড়িয়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ

Reporter Name / ৯৩ Time View
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ ক্যান্সার, কিডনিসহ ছয়টি জটিল ও গুরুতর রোগে আক্রান্ত নওগাঁর ৩৮ রোগীর চিকিৎসায় ৯ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ২০২৫-২০২৬ অর্থবছরের এ সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু রোগী ও তাঁদের স্বজনদের হাতে চিকিৎসা সহায়তার এসব চেক তুলে দেন।

এ সময় ৩৮ জন রোগীর মধ্যে ১৩ জনকে ৫০ হাজার টাকা করে এবং বাকি ২৫ জনকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়।

জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

চেক গ্রহণকারী রোগী ও তাদের স্বজনরা জানান, চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে অনেক পরিবারকে আর্থিক সংকটের মধ্যে পড়তে হয়। সরকারের এই সহায়তা তাদের চিকিৎসা চালিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য তাঁরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এ ধরনের সহায়তা গুরুতর রোগে আক্রান্ত অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা গ্রহণের সুযোগকে আরও সহজ করে তুলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com