• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০৯
শিরোনামঃ
বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চরাঞ্চলের উন্নয়নে চার দফা প্রতিশ্রুতি আবু সাইদ চাঁদের: ব্রীজ ও স্থায়ী বাঁধ নির্মাণের অঙ্গীকার!

Reporter Name / ২১৮ Time View
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চকরাজাপুর, পলাশি ও ফতেপুর চরের মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘবে চার দফা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন রাজশাহী -৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবু সাইদ চাঁদ। তিনি বলেন, চরাঞ্চলের মানুষের মূল সমস্যা যোগাযোগ বিচ্ছিন্নতা এবং নদী ভাঙন। নির্বাচিত হলে এসব সমস্যার স্থায়ী সমাধান করবেন তিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) ৭ নং চকরাজাপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় গিয়ে এ কথা বলেন আবু সাইদ চাঁদ। যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনে চরের মানুষের যাতায়াতের সুবিধার্থে এবং উৎপাদিত ফসল মূল ভূখণ্ডে দ্রুত পৌঁছানোর লক্ষ্যে আধুনিক ব্রীজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা, প্রতি বছর পদ্মার ভাঙনে ভিটেমাটি হারানো মানুষের নিরাপত্তা নিশ্চিতে নদী তীরবর্তী এলাকায় স্থায়ী ও শক্তিশালী বাঁধ নির্মাণ করা, দুর্গম চরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং চরাঞ্চলবাসীর জানমালের নিরাপত্তা দিতে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করা এবং চরের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন ও স্থানীয়দের মানসিক বিকাশের জন্য আধুনিক বিনোদন কেন্দ্র গড়ে তোলা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

জনসভায় আবু সাইদ চাঁদ বলেন, “চরের মানুষ অবহেলিত নয়। তারা আমাদের অর্থনীতির শক্তি। সঠিক অবকাঠামো আর নিরাপত্তা পেলে এই অঞ্চল হবে রাজশাহীর অন্যতম উন্নত জনপদ। আমি আপনাদের অধিকার আদায়ের লড়াইয়ে পাশে থাকতে চাই।”

এ সময় নির্বাচনী সভায় বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল ইসলাম বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিশ্রুতি চরাঞ্চলের সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com