• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪
শিরোনামঃ
নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাপাহারে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

গ্রাম পুলিশ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যশোর পুলিশ সুপার

Reporter Name / ১৭৫ Time View
সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

মতিন গাজীঃ

গ্রাম পুলিশ ও বাংলাদেশ পুলিশের মধ্যে সুদৃঢ় সম্পর্ক অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন যশোরের পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) যশোর কোতোয়ালী থানাধীন এলাকায় কর্মরত গ্রাম পুলিশের সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের সময় তিনি এ কথা বলেন। এ সময় তিনি গ্রাম পুলিশের সুবিধা-অসুবিধার কথা মনোযোগসহকারে শোনেন এবং শীত মৌসুমে তাদের সুরক্ষার জন্য শীতবস্ত্র বিতরণ করেন।
পুলিশ সুপার বলেন, “বাংলাদেশ পুলিশ ও গ্রাম পুলিশের মধ্যে সবসময়ই পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান। গ্রাম পুলিশের মাধ্যমে অনেক অপরাধী ও অপরাধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। গ্রাম পর্যায়ে কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে সর্বপ্রথম সাড়া পাওয়া যায় গ্রাম পুলিশের কাছ থেকেই।”
তিনি গ্রাম পুলিশের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে তাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) যশোর জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল জনাব আহসান হাবীব, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশ যশোরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ফোর্সবৃন্দ এবং গ্রাম পুলিশের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com